স্বাস্থ্য সংবাদ

করোনা রোগীর সেবায় অধ্যাপক ডা. নজরুলের বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ওষুধ

Share
Share

বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছেই। এমন পরিস্থিতিতে অনেকেই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এসব মানুষের কথা বিবেচনা করে করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ওষুধ পৌঁছে দিচ্ছেন অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই চিকিৎসক এ পর্যন্ত ১৮৮ জন রোগীকে ওষুধ পৌঁছে দিয়েছেন বলে দাবি করেছেন। একইসঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় ২৫০ জন রোগী শুধু চিকিৎসাপত্র নিয়েছেন।

ডা. নজরুল বলেন, ‘কেউ কেউ নিজেরাই ওষুধ নিতে চাননি। আর ঢাকার বাইরের রোগীদেরকেও ওষুধ পৌঁছাতে পারিনি। তাদেরকেও শুধু চিকিৎসাপত্র দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই সময়ে যে যার অবস্থান থেকে মানুষের জন্য কাজ করছে। আমাদের এ কাজের মাধ্যমে অল্প কিছু মানুষও যদি উপকৃত হয় সে চেষ্টা করে যাচ্ছি।’

তার এই উদ্যোগের সঙ্গে রয়েছেন হাসপাতালের অধ্যাপক খাজা সাজেদ আনোয়ার, ডা. আবু সালেহ মো. সালাউদ্দিন চৌধুরী এবং ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ডা. এ এস এম রাফি।

বিনামূল্যে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ০১৭১২১৫৬৩২৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২১ আগস্ট ২০২০

করোনা রোগীর সেবায় অধ্যাপক ডা. নজরুলের বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ওষুধ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV