Connect with us

স্বাস্থ্য সংবাদ

বিশ্বব্যাপী করোনায় মৃত ৫ লাখ ১৮ হাজার

Published

on

বিশ্বব্যাপী গত ২৮ ঘন্টায় করোনায় আক্রান্ত আরও প্রায় ৫ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ১৮ হাজারের বেশি। নতুন করে শনাক্ত হয়েছে প্রায় দুই লাখ মানুষ। বিশ্বে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখের কাছাকাছি।

গেলো ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ হাজার ৫৭ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজারের বেশি।

এদিকে, করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে বুধবার সাড়ে ৬শ’ মানুষের প্রাণহানি হলেও ছাড়িয়েছে নতুন সংক্রমণের রেকর্ড। দেশটিতে গেলো ২৪ ঘণ্টায় কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের শরীরে। এ নিয়ে সেখানে মোট সংক্রমণের শিকার হয়েছে ২৭ লাখ ৭৭ হাজার মানুষ।

আরেক হটস্পট মেক্সিকোতে এক দিনে প্রাণ গেছে প্রায় সাড়ে ৬শ’ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২৮ হাজারের কাছাকাছি।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement