স্বাস্থ্য সংবাদ

শৈশবে বারবার সিটি স্ক্যানে মস্তিষ্ক বা রক্তের ক্যানসারের ঝুঁকি তিনগুণ

Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ এক লাখ ৮০ হাজার তরুণ রোগীর ওপর এক গবেষণা চালিয়ে বলছেন শৈশবে একাধিকবার সিটি (কম্পিউটারাইজড টোমোগ্রাফি) স্ক্যানে মস্তিষ্ক বা রক্তের ক্যানসারের (লিউকোমিয়া) ঝুঁকি তিনগুণ বাড়তে পারে।

এ গবেষনা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গবেষকেরা বিভিন্ন হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছে—এমন ২২ বছরের কম বয়সী এক লাখ ৮০ হাজার রোগীর চিকিত্সা-বিষয়ক পরীক্ষা-নিরীক্ষার তথ্যাদি নিয়ে গবেষণা করেন।

এ বিষয়ে পরিচালিত প্রথম দীর্ঘমেয়াদি গবেষণায় ১৯৮৫ থেকে ২০০২ সাল পর্যন্ত সময়ে সিটি স্ক্যান করানো ২১ বছরের কম বয়সী রোগীদের বিভিন্ন তথ্য পর্যালোচনা করেন বিশেষজ্ঞরা। সাধারণত বিকিরণ-সংক্রান্ত ক্যানসারের বিকাশে অনেকটা সময় লাগে। তাই সর্বশেষ এ গবেষণায় ২০০৯ সাল পর্যন্ত সময়ে ক্যানসারে আক্রান্ত রোগী ও তাঁদের মৃত্যুর হার-বিষয়ক বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হয়।

গবেষকেরা দাবি করেন, শৈশবের একাধিক সিটি স্ক্যান মানুষের মস্তিষ্ক বা রক্তের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় তিনগুণ বাড়িয়ে দেয়। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা বলেন, ১৫ বছরের কম বয়সী শিশুদের সিটি স্ক্যানের সময় প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের তুলনায় অনেক বেশি বিকিরণ তাদের দেহে ছড়িয়ে পড়ে। এতে দুই-তিনবার সিটি স্ক্যানে তাদের মস্তিষ্কের আক্রান্ত হওয়ার ঝুঁকি তিনগুণ বেড়ে যায়।

তবে মানুষের মস্তিষ্ক ও অস্থি-মজ্জায় একই হারে এক্স-রের বিকিরণ ছড়ায় না। তাই লিউকোমিয়ার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। সে ক্ষেত্রে পাঁচ থেকে ১০টি সিটি স্ক্যানই ক্যানসারের ঝুঁকি তিনগুণ বেড়ে যাওয়ার জন্য যথেষ্ট।

রোগ নির্ণয়ে শিশুদের জন্য সিটি স্ক্যান এ কারণে সুবিধাজনক যে, এতে অনুভূতি বিলোপ বা এ ধরনের কোনো ব্যবস্থার প্রয়োজন পড়ে না। যুক্তরাজ্যে কেবল চিকিত্সকদের পরামর্শক্রমেই রোগীদের সিটি স্ক্যান করা হয়।

গবেষণার সহযোগী ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যালান ক্র্যাফট বলেন, চিকিত্সকেরা কোনো শিশুকে সিটি স্ক্যান করার বিষয়ে পরামর্শ দিয়ে থাকলে অভিভাবকদের এ ব্যাপারে ভালোভাবে নিশ্চিত হতে হবে যে এতে ক্যানসারের ঝুঁকির মতো বিকিরণ রয়েছে কি না। তবে চিকিত্সকের পরামর্শ সত্ত্বেও সিটি স্ক্যান না করালে এটাও বড় ধরনের ঝুঁকি হতে পারে।
সূত্র- বিবিসি অনলাইন

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

12 June 2012

শৈশবে বারবার সিটি স্ক্যানে মস্তিষ্ক বা রক্তের ক্যানসারের ঝুঁকি তিনগুণ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV