স্বাস্থ্য সংবাদ

বন্ধ্যাত্ব নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Share

বাংলাদেশে বর্তমানে বন্ধ্যত্বের হার ২০ শতাংশের উপরে। এই সংখ্যা দিনদিন বাড়ছে। বন্ধ্যাত্ব এবং স্ত্রীরোগ আজকের প্রজন্মের বহু দম্পতিদের কাছে এক বড় ধরনের সমস্যা। এই সমস্যা প্রভাব ফেলে দাম্পত্য জীবনে। শুধু দাম্পত্য জীবনেই নয়- এর প্রভাব পড়ে শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষেত্রেও। বন্ধ্যাত্বের বহুবিধ কারণ থাকে, স্বামী-স্ত্রী যেকোন একজন বা উভয়ের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। যদিও বাংলাদেশে নারীদেরই এজন্য নিগ্রহের শিকার হতে হয় বেশি। অথচ গবেষণায় দেখা গেছে, বন্ধ্যাত্বের ৪০ শতাংশ ক্ষেত্রে নারী, ৪০ শতাংশ ক্ষেত্রে পুরুষ, বাকি ২০ শতাংশ ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ের কোনো সমস্যা থাকে।

বন্ধ্যাত্ব নিয়ে সঠিক ধারণা প্রদানের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত নানা বিষয়ে সচেতনতা তৈরির জন্য ‘বন্ধ্যাত্ব সমস্যা ও দূরীকরণ -এর সামাজিক সচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকার কাজিপাড়াস্থ টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।

মেডিহেল্প ফারটিলিটি সেন্টার এবং টি এম এস এস মাসুদা মেটারনিটি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের সেরা ফার্টিলিটি এন্ড আইভিএফ স্পেশালিস্ট ডা. হাসনা হোসেন আখী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের পরিচালক ড. ফাতেমা খাতুন রিমি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ইন্ডিয়ার ইয়েলো ফার্টিলিটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ডা. শাবানা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বন্ধ্যাত্ব পরামর্শক মো. আব্দুল্লাহ আহমেদ।

আলোচকরা বলেন, বন্ধ্যাত্বের চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো অভিজ্ঞ চিকিৎসক ও সঠিক চিকিৎসা প্রতিষ্ঠান নির্বাচন করা। কেননা বন্ধ্যাত্বের চিকিৎসায় প্রয়োজন বন্ধ্যাত্ব বিষয়ে অভিজ্ঞ ও উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গাইনী চিকিৎসকের পরামর্শের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাবরেটরী এবং সঠিক রোগ নির্ণয় ব্যবস্থাপনা। বন্ধ্যাত্ব চিকিৎসা সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনা তৈরির উপর জোর দেন বিশেষজ্ঞ আলোচকরা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

26 December 2024

বন্ধ্যাত্ব নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV