আইইডিসিআরের ইমেইল-ফেসবুকে করোনা তথ্য সেবা

Share

নভেল করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যসেবা পেতে এখন থেকে আইইডিসিআরের হটলাইন ছাড়াও ই-মেইল ও ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, অনেকেই হটলাইনে কল করে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তাদের জন্য আমরা সমন্বয় করার চেষ্টা করছি। ই-মেইল, ফেসবুক আইডি খোলা হয়েছে। ইনবক্সে মেসেজ করতে পারবেন। অ্যাপস তৈরি করা হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ই-মেইল, ফেসবুক এবং অ্যাপস- যারা এই তিনটি ব্যবহার করতে পারেন তারা যেন হটলাইনে কল না করেন।

আইইডিসিআরের ইমেইল- iedcrcovid19@gamil.com, ফেসবুক পেজ: Iedcr,COVID-19 Control Room. -তে মেসেজ করে করোনা সংক্রান্ত সব তথ্যসেবা পাবে মানুষ বলে জানান অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

হটলাইন প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় হটলাইনে কল করে আমরা দীর্ঘ সময় কথা বলি, তখন প্রয়োজনীয় ব্যক্তিটি কল করে পান না। এ কারণে প্রয়োজনীয় কথাটা শেষ করে অন্যকে সুযোগ দিন। আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন।

অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ২৪ ঘণ্টায় হটলাইনে কল এসেছে ৪ হাজার। ৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখন পযর্ন্ত ৩৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আরো ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। ৪২ জনকে প্রাতিষ্ঠানিকভাবে সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। নতুন করে ৪ জনসহ দেশে ১৪জন করোনা আক্রান্ত। একজন রোগী বুধবার মারা গেছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

18 March 2020

আইইডিসিআরের ইমেইল-ফেসবুকে করোনা তথ্য সেবা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV