স্বাস্থ্য সংবাদ

ঢাকার মিটফোর্ড হাসপাতালে রোগীদের অসন্তোষ

Share

॥ মিজান রহমান ॥  পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। প্রতিদিন হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নেয় প্রায় ১ হাজার ২০০ জন রোগী। আর ভর্তি থাকে ৭ শতাধিক। সে তুলনায় চিকিৎসকসহ জনবল ও চিকিৎসাসুবিধা তেমন বাড়েনি। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অনেক সময় মানসম্পন্ন সেবা পায় না বলে অভিযোগ রোগীদের।

গত সোমবার সকালে মেডিসিন বহির্বিভাগের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ে। লাইনে দাঁড়ানো রোগী মুরাদ (২২) বলেন, এক ঘণ্টার বেশি সময় লাইনে একই জায়গায় দাঁড়িয়ে আছি, ভেতরে যেতে পারছি না। একই কথা বললেন আরেক রোগী। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা বাড়তে থাকে।

১৯৮৫ সালে মিটফোর্ড হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়। তখন প্রথম শ্রেণীর পদ ছিল ১১৭টি। বর্তমানে প্রথম শ্রেণীর পদ ২২৯টি। দ্বিতীয় শ্রেণীর পদ যা ছিল, এখনো তা-ই আছে।

তৃতীয় শ্রেণীর পদ ছিল ১২০টি, বেড়ে হয়েছে ১২২টি। নার্সের পদ ছিল ১৭৯টি, এখনো তাই আছে। চতুর্থ শ্রেণীর ৪৬১ পদের সঙ্গে যুক্ত হয়েছে আরো ১২টি। ১৯৮৫ সালের আগ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর পাড়ে হাসপাতালের একটি ভবনে দুটি ভিআইপি ও ১৮টি সাধারণ কেবিন ছিল। শিক্ষানবিশ চিকিৎসকেরা বসবাস শুরু করলে কেবিন তুলে দেওয়া হয়।

ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকেরা একপর্যায়ে ভবন ছেড়ে দিলে কর্মচারীরা থাকা শুরু করেন। ২০০৬ সালে কর্তৃপক্ষ কেবিনের ভবনের জায়গায় নারী শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য আবাসিক হল নির্মাণের সিদ্ধান্ত নেয়। ২৭ বছর ধরে এই হাসপাতালে কোনো কেবিন নেই।

৬০০ শয্যার মিটফোর্ড হাসপাতালে সরকারি নিয়ম অনুযায়ী ২৪০টি ভাড়া শয্যা থাকার কথা। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, মেডিসিন বিভাগে ৩২টি, গাইনি বিভাগে ৮টি, নাক-কান ও গলা বিভাগে ১১টি, চক্ষু বিভাগে ৭টি, শিশু বিভাগে ১৮টি, সার্জারি বিভাগে ২৪টিসহ মোট ১০০টি ভাড়ার শয্যা রয়েছে। শুরু থেকে হাসপাতালে ১১ তলা ভবনের নিচতলায় ক্যাজুয়ালটি ও জরুরি বিভাগের জন্য স্থান নির্ধারণ করা হয়।

গুরুতর আহত রোগী হাসপাতালে ঢুকলে তাদের চিকিৎসা না দিয়ে অন্যত্র যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ আছে। এখানে এমআরআই পরীক্ষা করাতে খরচ হয় তিন থেকে চার হাজার টাকা। একই পরীক্ষা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে করালে খরচ পড়ে ছয় থেকে আট হাজার টাকা। অথচ প্রায় সময়ই এমআরআই যন্ত্রটি নষ্ট থাকে।

হাসপাতালের উপপরিচালক অধ্যাপক ডা. আবুল হাসেম খান বলেন, হাসপাতালে শয্যাসংখ্যা ও জনবল বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

23 May 2012

ঢাকার মিটফোর্ড হাসপাতালে রোগীদের অসন্তোষ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV