স্বাস্থ্য সংবাদ

শীতজনিত রোগে আক্রান্ত কয়েক লাখ

Share

পৌষের শুরু থেকে বাড়তে থাকা কনকনে শীতের মধ্যে পেটের পীড়া ও শ্বাসতন্ত্রের জটিলতাসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়েছেন দেশের প্রায় সোয়া তিন লাখ মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার হিসাব অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৫১ জনের মৃত্যু হয়েছে।

এসময়ের মধ্যে ডায়রিয়ায় একলাখ ২৫ হাজার ৬৫৩, শ্বাসতন্ত্রের সংক্রমণের শিকার ৫০ হাজার ৭৮৬ এবং জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ ও জ্বরে আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ১০ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মৃতদের মধ্যে ৪ জন ডায়রিয়ায়, ১৭ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে ও অপর ৩০ জন অন্য জটিলতায় আক্রান্ত ছিলেন।

হেলথ ইমারজেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী ডা. আয়শা আক্তার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার ডিসেম্বরে শীত জাঁকিয়ে বসায় রোগে আক্রান্ত হয়েছেন মানুষ। তবে জানুয়ারিতে আক্রান্তের পরিমাণ কিছুটা কমেছে।

“জানুয়ারিতে শীতের তীব্রতা কিছুটা বাড়ার কথা বলেছে আবহাওয়া অফিস। এজন্য প্রয়োজনীয় গরম কাপড় পরা, খাওয়ার দাওয়ার সময় পরিচ্ছন্নতা বজায় রাখলে শীতের রোগ আক্রান্ত করবে কম।”

ঢাকার বাইরের হাসপাতালগুলোতে রয়েছে রোগীদের চাপ। ডায়রিয়া, ব্রংকাইটিস ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ শেরপুর জেলা সদর হাসপাতালে ভিড় করছেন।
ডিসেম্বরের শেষের দিকে খুলনা শিশু হাসপাতালের বহির্বিভাগে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগ নিয়ে চিকিৎসা সেবা নেয় প্রতিদিন গড়ে ২৫০ জনেরও বেশি শিশু ।

এবার পৌষের শুরুতেই দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। আর জানুয়ারির শুরুতেই দেশজুড়ে বৃষ্টি হওয়ায় শীত আরও বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে তারা বলছে, চলতি জানুয়ারি মাসে সারা দেশে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে সোমবারের পরপর একটি, মাসের মাঝামাঝি সময়ে ও শেষ সপ্তাহে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানের সর্বনিম্ন তাপমাত্রা ও রাতের তাপমাত্রা কমে যাবে বলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান।

এদিন রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও রাজারহাট এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

22 January 2020

শীতজনিত রোগে আক্রান্ত কয়েক লাখ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV