স্বাস্থ্য সংবাদ

দু’বছরের শিশু জীম হৃদরোগে আক্রান্ত, চিকিৎসায় সহায়তা দিন

Share
Share

॥ ই-হেলথ২৪ রিপোর্টার ॥  প্রিয় দেশবাসী, দু’বছরের শিশু জীমের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। শিশুটি জটিল জন্মগত হৃদরোগে আক্রান্ত। সে বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডা. এস কে এ রাজ্জাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে।

জরুরী ভিত্তিতে অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রায় ১ লাখ টাকা প্রয়োজন। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। শিশুটির পিতা মোঃ ইসমাইল মিয়া একটি জুটমিলে স্বল্প বেতনে কাজ করেন। নরসিংদীর রায়পুরা থানাধীন রামনগর গ্রামে তাদের বাড়ি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। মোঃ ইসমাইল মিয়া শেফালী বেগমের সংসারে তিন সন্তান রয়েছে।

চিকিৎসার পেছনে ইতোমধ্যে সঞ্চিত সব টাকা খরচ হয়ে গেছে। মে মাসের ২০ তারিখের মধ্যে অপারেশন করাতে হবে। চিকিৎসার টাকা যোগাড় করতে গিয়ে অসহায় হয়ে পড়েছেন ইসমাইল হোসেন। এমতাবস্থায়, শিশু জীমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা।

একটি ফুটফুটে শিশুর চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮৪০২৫৫৯৪৭। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে মোঃ ইসমাইল মিয়া, ডাচ-বাংলা ব্যাংক লিঃ (অনলাইন), হিসাব নং ১৭৩.১০১.১২৫৫০৩।

 

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

০৯ মে ২০১২

দু’বছরের শিশু জীম হৃদরোগে আক্রান্ত, চিকিৎসায় সহায়তা দিন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV