Home স্বাস্থ্য সংবাদ প্রাঞ্জলভাবে দুটি ভাষা বলায় মস্তিষ্ক প্রভাবিত হয় : যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী
স্বাস্থ্য সংবাদ

প্রাঞ্জলভাবে দুটি ভাষা বলায় মস্তিষ্ক প্রভাবিত হয় : যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী

Share
Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  মাতৃভাষায় ভাব প্রকাশ করতে পারার মতো আনন্দ ও গর্ব অন্য ভাষায় নেই। কিন্তু বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষার দক্ষতা অপরিহার্য হয়ে উঠেছে। তাতে অবশ্য দুই দিক থেকেই লাভ যোগ হতে পারে।

বিজ্ঞানীরা বলছেন, কর্মপরিধি বাড়ার পাশাপাশি মানুষের মস্তিষ্কের শক্তিও নাকি বেড়ে যায়।
যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এ নিয়ে গবেষণা করেন।

সম্প্রতি গবেষণা শেষে তাঁরা জানিয়েছেন, মাতৃভাষার পাশাপাশি অন্য একটি ভাষা শিক্ষার মাধ্যমে মানুষের মস্তিষ্কের শক্তি বেড়ে যেতে পারে। তাঁদের মতে, জোড়া ভাষার দক্ষতা মস্তিষ্কের প্রশিক্ষণের মতো। এটি এমন এক মানসিক শক্তি, যা মনকে প্রফুল্ল রাখে।

এ গবেষণার প্রাপ্তি উল্লেখ করে বিজ্ঞানীরা বলেন, প্রাঞ্জলভাবে দুটি ভাষা বললে মস্তিষ্কে এর প্রভাব পড়ে। এতে শব্দের প্রতি ব্যক্তির স্নায়বিক ব্যবস্থায় সাড়া দেওয়ার প্রক্রিয়া পরিবর্তন হয়।

গবেষণার জন্য বিজ্ঞানীরা স্বেচ্ছাসেবী ৪৮ জন স্বাস্থ্যবান শিক্ষার্থীর মস্তিষ্কের সাড়া প্রদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এর মধ্যে ২৩ জন ছিলেন দুটি ভাষায় কথা বলায় দক্ষ। বৈদ্যুতিক প্রবাহ নির্ণয় করতে সক্ষম একটি ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন শব্দের প্রতি তাঁদের মস্তিষ্কের সাড়া প্রদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, শান্ত পরিস্থিতিতে সবার মস্তিষ্ক একই ধরনের সাড়া দেয়। কিন্তু কোলাহলপূর্ণ পরিবেশে জোড়া ভাষায় দক্ষ শিক্ষার্থীরা শব্দের প্রতি ভালোভাবে সাড়া দিতে পেরেছেন।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...