স্বাস্থ্য সংবাদ

বিশ্ব যক্ষ্মা দিবস

Share

আজ শনিবার বিশ্ব যক্ষ্মা দিবসনিজস্ব প্রতিবেদক:  শনিবার বিশ্ব যক্ষ্মা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘যতদিন বাঁচবো, যক্ষ্মাকে রুখবো’। দেশে সরকারিভাবে দিবসটি পালিত না হলেও আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে বিভিন্ন বেসরকারি সংস্থা।

প্রতি বছর দেশে গড়ে যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে দেড় লক্ষাধিক রোগী। গত তিন বছরে দেশে দেড় হাজার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স (এমডিআর) বা ওষুধ প্রতিরোধী যক্ষ্মারোগী সনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এনটিপি) ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচি থেকে প্রাপ্ত তথ্যমতে, বিশ্বে প্রতি বছর ৮ দশমিক ৮ মিলিয়নের বেশি লোক যক্ষ্মায় আক্রান্ত হয়। এর মধ্যে ১ দশমিক ৪ মিলিয়ন লোক মারা যায়। ২২ দেশে বিশ্বের মোট যক্ষ্মারোগীর শতকরা ৮০ ভাগ বাস করে। মোট যক্ষ্মারোগীর শতকরা ৪০ ভাগ দক্ষিণ-পূর্ব এশিয়াতে বাস করে।

স্বাস্থ্য অধিদফতর পরিচালক ও লাইন ডিরেক্টর (টিবি অ্যান্ড লেপ্রোসি) ডা. মো. নুরুজ্জামান হক বলেন, ‘এদেশে যক্ষ্মা একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। ২০১১ সালে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে ১ লাখ ৫৫ হাজার ৫শ’ ৬৪ যক্ষ্মারোগী সনাক্ত হয়েছে। কফে জীবাণুযুক্ত রোগী সনাক্ত হয়েছে ৯৮ হাজার ৯শ’ ৪৮ জন। ২০১০ সালে সনাক্তকৃত রোগীর মধ্যে ৯৬ হাজার ৮শ’ ৭ জন আরোগ্য লাভ করেছে, যার শতকরা হার ৯২ ভাগ।’

তিনি বলেন, ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্য হলো- কফে জীবাণুযুক্ত রোগীর কমপক্ষে শতকরা ৭০ ভাগ সনাক্তকরণ ও শতকরা ৮৫ ভাগকে চিকিৎসা দিয়ে সুস্থ করা। সে লক্ষ্য অনেক আগেই পূরণ হয়েছে বলে তিনি জানান। ডটস্ পদ্ধতি অর্থাৎ প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা রোগীকে নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে ভালো করে তুলছেন।’

দিবসটি উপলক্ষে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নকারী বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পোস্টার ও লিফলেট লাগানো হয়েছে এবং অনেক স্থানে ব্যানার টানানো হয়েছে।

এছাড়া ব্র্যাকের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা বের হবে। দেশের ৪২ জেলায় শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক।

বিশেষজ্ঞরা জানান, যক্ষা এক ধরনের জীবাণু দ্বারা হয়ে থাকে। দুই ধরনের যক্ষ্মা আছে, এর একটি ফুসফুসের, আরেকটি ফুসফুসবহির্ভূত। বাংলাদেশে যক্ষ্মারোগ একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. আশেক হোসেন জানান, ১৮৮২ সালে রবার্ট কচ প্রথমে টিবি জীবাণু আবিষ্কারের ঘোষণা করেন। ঠিক এর ১৮০ বছর পর বিশ্বস্বাস্থ্য সংস্থা এ দিনকে বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে ঠিক করে, যার মূল বিষয় জনগণকে সচেতন করা। যক্ষ্মা অধ্যুষিত ২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬ নম্বরে।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এনটিপি) ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির দেয়া তথ্য মতে, ১৯৯৫ সালে ডটস্ কাভারেজ ছিল ৪১ শতাংশ, এখন ২০১০ সালে ডটস‌‌ কাভারেজ হচ্ছে শতভাগ। সুতরাং আমরা এখানে বিশাল একটা অর্জন করেছি। ১৯৯৫ সালে সনাক্তকরণ রোগী ছিল ১৬ শতাংশ, এখন সনাক্তকরণ রোগী হচ্ছে ৭৪ শতাংশ। ১৯৯৫ সালে আরোগ্য ছিল ৭০ শতাংশ, এখন আরোগ্য ৯২ শতাংশ।
২০১০ সালে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে এক লাখ ৫৮ হাজার ২৩৭ জন যক্ষ্মা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে কফে আক্রান্ত যক্ষ্মা রোগী সনাক্ত হয়েছে এক লাখ পাঁচ হাজার ৬২৩ জন, যা শতকরা ৭০ ভাগ। ২০০৯ সালে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে শতকরা ৯২ জন  রোগী আরোগ্য লাভ করেছে।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্য হচ্ছে, কফে যক্ষ্মা জীবাণুযুক্ত রোগী কমপক্ষে শতকরা ৭০ সনাক্তকরণ এবং সনাক্তকৃত রোগীদের মধ্যে কমপক্ষে শতকরা ৮৫ ভাগ রোগীর আরোগ্য লাভ করা।

সারাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪৪টি বক্ষব্যাধি ক্লিনিক, আটটি বক্ষব্যাধি হাসপাতাল, চারটি বিভাগীয় বক্ষব্যাধি হাসপাতাল, বিভিন্ন আরবান ক্লিনিক, মেডিকেল কলেজ হাসপাতাল, সামরিক হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং ওয়ার্কপ্লেস যেমন, ইপিজেড, গার্মেন্টস এবং অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান, জেলখানা এসব স্থানে বিনামূল্যে যক্ষা রোগের চিকিৎসা ও কফ পরীক্ষা করা হয়।
১৯৯৩ সালে বাংলাদেশ প্রথম ডটস পদ্ধতি গ্রহণ করে। ১৯৮৪ সালে ব্র্যাক প্রথম একটি উপজেলায় এই যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু করে এবং পরে ১০টি উপজেলায় সম্প্রসারণ করা হয় ১৯৯২ সালে।

বর্তমানে ব্র্যাক ৪২টি জেলায় ২৯৫টি উপজেলায় কাজ করছে। ৩৭টি জেলা শহরে, পাঁচটি বিভাগীয় শহরে, ২৪টি ইনস্টিটিউশনে, ইপিজেডসহ বিভিন্ন শিল্পকারখানা চট্টগ্রাম ও খুলনায়। মোট জনসংখ্যা কাভার করেছে নয় কোটি ১০ লাখ। একজন রোগী যদি নিয়মিত যক্ষ্মার চিকিৎসা নেয় এবং ওষুধ সেবন করে, তাহলে সম্পূর্ণ সুস্থ হতে পারবে এবং স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারবে।

প্রতি বছর ৮৮ লাখ লোক যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

Related Articles

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

24 March 2012

বিশ্ব যক্ষ্মা দিবস

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV