বিশ্ব পানি দিবস আজ

Share

বিশ্ব পানি দিবস পালিতনিজস্ব প্রতিবেদক: আজ ২২মার্চ বিশ্ব পানি দিবস। সবার কাছে সুপেয় পানি পৌঁছে দেয়ার প্রত্যয়ে দিবসটি পালিত হবে বিশ্বব্যাপী। ১৯৯৩ সালে ২২ মার্চকে জাতিসংঘ বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে।

এ দিবসের উপলক্ষে বাংলাদেশেও নেয়া হয়েছে নানা কর্মসূচি।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেয়া পৃথক বাণীতে পানি দিবসের সাফল্য কামনা করেছেন।

বিভিন্ন কর্মসূচির মধ্যে কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় পানিসম্পদ মন্ত্রণালয় সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কাউন্সিল ভবন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এতে উপস্থিত থাকবেন।

এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিশ্বব্যাংক ও জাইকার সহযোগিতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর মিলনায়তনে আয়োজন করবে সেমিনার।

এর আগে সংস্থাগুলো যৌথভাবে জাতীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করবে।

জেলা পর্যায়ে বিভিন্ন এনজিও দেশব্যাপী দিবসটি পালন করার প্রস্ততি নিয়েছে।

বাংলাদেশসহ সমগ্র বিশ্ব দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

22 March 2012

বিশ্ব পানি দিবস আজ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV