স্বাস্থ্য সংবাদ

দেশের হাসপাতালের বেড বেড়েছে ১৫০ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

Share

শেখ হাসিনা সরকারের আমলে দেশের ৬৪টি জেলার হাসপাতালগুলোতে ১৫০ শতাংশ বেড ও আধুনিক চিকিৎসা সরঞ্জমাদি বাড়ানো হয়েছে। উন্নয়ন করা হয়েছে ৪২টি পাবলিক সেক্টর মেডিকেল কলেজ হাসপাতাল ও ১৮টি উচ্চতর বিশেষায়িত হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্রের।

মঙ্গলবার (২১ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কমনওয়েলথভুক্ত দেশের স্বাস্থ্যমন্ত্রীদের ৭২তম সম্মেলনে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিক বক্তব্যে একথা বলেন।

সভায় ডব্লিউএইচও’র নির্বাহী বোর্ডের ১৪৩ ও ১৪৪তম সভার প্রতিবেদন উপস্থাপন, সংস্থাটির মহাপরিচালকের বক্তব্যের উপর আলোচনা, নতুন সদস্য নির্বাচন, প্রোগ্রাম, বাজেট ও নির্বাহী বোর্ডের আঞ্চলিক কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী কমনওয়েলভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সরকারের বাৎসরিক বাজেটে স্বাস্থ্য ও চিকিৎসাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ থাকে। এই বাজেট থেকে দেশের ক্যানসার, কিডনি, সিরোসিসসহ যাবতীয় জটিল রোগ নির্মূলে ব্যয় করা হয়। পাশাপাশি দেশে ৬৪টি জেলার সব হাসপাতাল আধুনিকায়ন করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী গত ১৯ মে ভোরে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের জেনেভায় যান। ৩০ মে পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কমনওয়েলথভুক্ত দেশের স্বাস্থ্যমন্ত্রীদের ৭২তম সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং স্বাস্থ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব ড. আরিফুর রহমান উপস্থিত রয়েছেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

22 May 2019

দেশের হাসপাতালের বেড বেড়েছে ১৫০ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV