শিগগিরই প্রতিটি বিভাগে ক্যান্সার-কিডনি হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

Share

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব শিগগিরই প্রতিটি বিভাগে ১০০ শয্যার একটি করে ক্যান্সার-কিডনি হাসপাতাল স্থাপন করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিগত ১০০ দিনের অগ্রগতি অবহিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলনে জাহিদ মালেক এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, গত ১৬ জানুয়ারি আমরা ১০০ দিনের কর্মসূচি হাতে নিয়েছিলাম। অনেক মন্ত্রণালয়ই এটি হাতে নিতে সাহস পায়নি। আমরা সাহস করে হাতে নিয়েছিলাম। ইনশা আল্লাহ আগামী এক বছরের কর্মসূচিও খুব শিগগিরই প্রকাশ করা হবে।

মন্ত্রী ব্রিফিংকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা দুই হাজার ৬০০ থেকে পাঁচ হাজারে উন্নীত করার কথা বলেন। গত ১০০ দিনের সবচেয়ে সফলতম কাজ হিসেবে স্বাস্থ্যসেবা কর্মসূচির কথাও উল্লেখ করেন মন্ত্রী।

আগে হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ছিল মাত্র ৪০ শতাংশ। আর বর্তমানে মন্ত্রণালয়ে বিশেষ মনিটরিং সেল গঠন করার ফলে তা বৃদ্ধি পেয়ে ৭৫ শতাংশ হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

পাশাপাশি সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নতুন করে চার হাজার ৭৯২ জন নতুন চিকিৎসকের পদায়ন হয়েছে উল্লেখ করে গ্রামাঞ্চলে চিকিৎসক সংকট নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতির আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

16 May 2019

শিগগিরই প্রতিটি বিভাগে ক্যান্সার-কিডনি হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV