স্বাস্থ্য সংবাদ

ক্যান্সার প্রতিরোধে মানুষের অভ্যাস পরিবর্তন জরুরি- প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে

Share

■ স্টাফ রিপোর্টার
ক্যান্সার প্রতিরোধে মানুষের অভ্যাস পরিবর্তন একান্ত জরুরি। একটু সচেতন হলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে বাঁচা যায়। আর এজন্য সচেতনতা বাড়াতে হবে। গতকাল মোসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টারের উদ্যোগে ক্যান্সার রোগীদের বাসস্থানে প্যালিয়েটিভ কেয়ার প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্যান্সার বিশেষজ্ঞরা বলেন, ক্যান্সার থেকে বাঁচতে হলে, পান বিড়ি সিগারেট এবং তামাক জাতীয় দ্রব্য সেবন থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রতিদিন সামান্য হলেও পরিশ্রমের কাজ করা প্রয়োজন। তাছাড়া মাংস কম এবং শাকসবজি বেশি খেতে হবে। তাহলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে নিজেকে রক্ষা করা যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম এফ করিম, অধ্যাপক এ আর খান, মোসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টারের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মোদাসসির হোসেন খান, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস টাবরেস, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডাচ্-বাংলা ব্যাংক পাঁচ বছরে স্কুল-কলেজের ৩০ হাজার শিক্ষার্থীকে ১২০ কোটি টাকার বৃত্তি দেবে। এই ব্যাংক গতকাল মোসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টারকে একটি অ্যাম্বুলেন্স উপহার দেয়।
অনুষ্ঠানে বলা হয়, মোসাব্বির ক্যান্সার কেয়ার সেন্টার মোসাব্বির মেমোরিয়াল ফাউন্ডেশন পরিচালিত একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ক্যান্সার রোগীদের মানসিক সমর্থন, তথ্যসেবা এবং চিকিত্সার কার্যকর সেবা ও সহযোগিতা এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। এই প্রতিষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু ক্যান্সারে আক্রান্ত কি-না, তা ফ্রি পরীক্ষা করা হয়। যেসব রোগী এই সেবা নিতে ইচ্ছুক, তাদের আত্মীয়-স্বজনদের সেন্টারে এসে অথবা টেলিফোনের মাধ্যমে বুকিং দিতে হবে। নির্দিষ্ট দিনে ন্যূনতম অর্থের বিনিময়ে রোগীর বাসায় প্রয়োজনীয় ব্যবস্থাপত্রসহ রোগীকে সেবা দেয়া হবে। আগ্রহীদের ৮৮-০২-৯৬৭৬৫০২, ৯৬৬৯৯১৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

29 May 2011

ক্যান্সার প্রতিরোধে মানুষের অভ্যাস পরিবর্তন জরুরি- প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV