স্বাস্থ্য সংবাদ

শিশুদের স্বাস্থ্য ঝুঁকির শীর্ষে মাত্রাতিরিক্ত ওজন

Share

যুক্তরাষ্ট্রের শিশুদের এক নম্বর স্বাস্থ্য ঝুঁকি মাত্রাতিরিক্ত ওজন বলে মনে করেন প্রাপ্ত বয়স্করা। আর দিন দিন এ সমস্যা আরো খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে বলে তাদের অনেকের ধারণা। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।

জরিপে দেখা গেছে, শতকরা ৪০ জন মার্কিনি মনে করেন শিশু কিশোরদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত ওজনই সবচেয়ে বড় ঝুঁকি। এরপর রয়েছে মাদকের অপব্যবহার, ধূমপান, ইন্টারনেট নিরাপত্তা ও মানসিক চাপ।

মিশিগান ইউনিভার্সিটির সিএসমট শিশু হাসপাতালের জাতীয় জরিপ পরিচালক ডা. ম্যাথিও এম ডেভিস বলেছেন, “আমরা যদি চার বছর আগে এ জরিপ করতাম তবে মাত্রাতিরিক্ত ওজন ঝুঁকির শীর্ষে থাকতো না।”

মিশিগান ইউনিভার্সিটির জন্য এ জপিরটি করেছে নলেজ নেটওয়ার্ক ইনকর্পোরেশন। এতে ২ হাজার ৬৪ জন প্রাপ্ত বয়স্কের মতামত নেওয়া হয়।

তবে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঝুঁকির মাত্রাটিও ভিন্ন। শ্বেতাঙ্গদের কাছে ঝুঁকির শীর্ষে রয়েছে মাত্রাতিরিক্ত ওজন, এরপর রয়েছে মাদকের অপব্যবহার ও ধূমপান।

আর স্পেনীয়দের কাছে শীর্ষে রয়েছে মাদকের অপব্যবহার ও পরবর্তী ঝুঁকিগুলো হচ্ছে মাত্রাতিরিক্ত ওজন এবং ধূমপান।

অন্যদিকে কৃষ্ণাঙ্গদের মধ্যে ঝুঁকির শীর্ষে রয়েছে ধূমপান; এরপর তালিকায় রয়েছে অপরিণত বয়সে গর্ভধারণ ও মাত্রাতিরিক্ত ওজন।

গত ৩০ বছর ধরে মার্কিন শিশু কিশোরদের ওজন মাত্রাতিরিক্ত হারে বাড়ছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

28 August 2010

শিশুদের স্বাস্থ্য ঝুঁকির শীর্ষে মাত্রাতিরিক্ত ওজন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV