স্বাস্থ্য সংবাদ

অ্যানথ্রাক্সের ক্ষতিপূরণ বিবেচনায় রয়েছে: প্রাণি সম্পদমন্ত্রী

Share
Share

সিরাজগঞ্জ ও পাবনায় অ্যানথ্রাক্স বা তড়কা রোগে মারা যাওয়া গবাদি পশুর মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সুত্র বিডিনিউজ২৪ ডটকম

গত শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী স্কুল মাঠে গবাদি-পশুর অ্যানথ্রাক্স প্রতিষেধক টিকা কার্যক্রম ও রোগের প্রতিকার বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আশরাফ বাচ্চুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. মোশারফ হোসেন, ঢাকা প্রাণি সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. রনজিৎ কুমার সাহা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এর একদিন আগে শুক্রবার বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ি এলাকায় গবাদি পশুর অ্যানথ্রাক্স প্রতিষেধক টিকা কার্যক্রম উদ্বোধন শেষে প্রাণি সম্পদমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই। তবে খুব শিগগিরই পশু-বীমা চালুর পরিকল্পনা করছে সরকার। পশুবীমা চালু হলে ক্ষুদ্র ও প্রান্তিক খামারি ও গরুর মালিকরা সুবিধা পাবেন।

এদিকে শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান জানান, উপজেলার গাড়াদহ ইউনিয়নে আরো পাঁচজন অ্যানথ্রাক্স সংক্রমিত রোগী সনাক্ত করা হয়েছে।

সংক্রমিতরা হলেন- গোলাম হোসেন (২৮), আইনাল হক (২৫), হাজেরা খাতুন (৭২), সাবিনা (১২) ও সানোয়ার (২৪)।

এ নিয়ে জেলার শাহজাদপুর, বেলকুচি ও কামারখন্দ উপজেলায় গত কয়েকদিনে অ্যানথ্রাক্স সংক্রমিত গরুর মাংস খেয়ে বা সংস্পর্শে এসে এ রোগে ১৪২ জন আক্রান্ত হয়েছেন।

গত ১৯ অগাস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়া এলাকায় প্রথম অ্যানথ্রাক্স সংক্রমিত রোগী সনাক্ত করা হয়।

এছাড়া পাবনা জেলায়ও অ্যানথ্রাক্স সংক্রমিত কয়েকজন সনাক্ত হয়েছে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...