স্বাস্থ্য সংবাদ

রক্তের বাঁধন আত্মার বাঁধনে

Share
Share

মাহবুবা ইয়াসমিন
দেশের বিশ্ববিদ্যালয় ও স্নাতকোত্তর কলেজগুলোর ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত বাঁধন সম্পূর্ণ অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জুয়েলের কথার সঙ্গেই যোগ করলেন ঢাবি জোনাল পরিষদের সভাপতি শামীম আহমেদ, এক যুগ আগেও রক্তের অভাবে মারা যেত রোগীরা। বাঁধনের সদস্যদের আপ্রাণ চেষ্টা ও ক্রমাগত উদ্বুদ্ধকরণের মাধ্যমেই মানুষ আজ স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী হয়ে উঠেছে।
বাঁধনের মূল উদ্দেশ্য হলো স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা। বাংলাদেশের জন্য সব আন্দোলনের মতো স্বেচ্ছায় রক্তদানের এই আন্দোলনেরও উদ্ভব হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই।
শামীম ও জুয়েলের সঙ্গে কথা বলতে বলতেই জানা গেল বাঁধনের শুরুর দিকের কথা। তাঁরা জানান, ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পাশাপাশি অবস্থিত হওয়ার কারণে একটা সময় এই মেডিকেলের রোগীদের আত্মীয়স্বজন ঢাবির বিভিন্ন হলে আসতেন এক ব্যাগ রক্তের আশায়। কিন্তু সে সময় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাংশ ছাত্রছাত্রীও নিজেদের রক্তের গ্রুপ জানতেন না। ঠিক এ রকম অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরপাড়ে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর শাহিদুল ইসলামের উদ্যোগে একঝাঁক নিবেদিতপ্রাণ তরুণ বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে এ সংগঠনটির যাত্রা শুরু করে। সেই থেকে দিনবদলের শুরু। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগান সামনে রেখে বাঁধনের যাত্রা শুরু হয়েছিল আরও ১২ বছর আগে। পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবায় নিঃস্বার্থ ব্রত নিয়ে কিছু উদ্যমী শিক্ষার্থীদের চেষ্টায় যে শিশুসংগঠনটির জন্ম হয়েছিল, তা আজ অনেক দায়িত্বশীল। বর্তমানে বাঁধনের বিস্তৃতি আছে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ১৯টি কলেজসহ মোট ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে। বাঁধন তিনটি সাংগঠনিক স্তরে তার কার্যক্রম পরিচালনা করে। প্রথমটি ইউনিট কমিটি। এরপর জোনাল পরিষদ এবং তার ওপরে রয়েছে কেন্দ্রীয় পরিষদ। এ ছাড়া ঢাকা শহরের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘নিজস্ব ব্লাড ডোনার ক্লাব’ গড়ে তুলতে সহযোগিতা করেছে বাঁধন।
গত ১২ বছরে বাঁধন মোট ২ দশমিক ৪২ লাখ ব্যাগেরও বেশি রক্ত সরবরাহ করেছে এবং বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে প্রায় ৭ দশমিক ৪৩ লাখ মানুষের। এ তথ্য জানালেন বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন।
বাঁধনের কার্যক্রম সম্পর্কে বঙ্গবন্ধু হলের বাঁধনের কর্মী আরিফ বলেন, ‘বাঁধনের কর্মী হিসেবে আমরা সম্ভাব্য রক্তদাতাদের কাছে রোগীর আবেদন পৌঁছাই, রক্ত দিতে অনুরোধ করি, ভয় পেলে সাহস জোগাই এবং নানাভাবে রক্তদানে উদ্বুদ্ধ করে থাকি। এ ছাড়া বাঁধনের নিয়মিত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে কর্মশালা আয়োজন, টেকনিশিয়ান ট্রেনিং প্রোগ্রাম, বিভিন্ন জাতীয় দিবস উদ্যাপন ইত্যাদি।’ ‘তবে এর পাশাপাশি আমরা আরও কিছু কাজ যেমন—স্বাস্থ্য সচেতনতা, স্বল্পমূল্যে টিকাদান ও নানা ধরনের দুর্যোগের সময় সহায়তামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি।’—যোগ করলেন সরকারি তিতুমীর কলেজের বাঁধন ইউনিটের সাধারণ সম্পাদক সালমা সুলতানা।
সূর্য সেন হল ইউনিটের সভাপতি তারেক মাহমুদ বাঁধনে কাজ করছেন ২০০৬ সাল থেকে। বাঁধনের আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলে গর্বের সঙ্গে তিনি জানান, ‘সদস্যদের নিয়মিত মাসিক চাঁদা বাঁধনের আয়ের প্রধান উৎস।’ তবে সেই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের আর্থিক অনুদানও বাঁধনের আর্থিক জোগানে সহায়তা করে বলে তিনি জানান।
কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন জানান বাঁধনের ভবিষ্যৎ লক্ষ্য ও স্বপ্নের কথা, ‘বাঁধন একদিন নিষ্প্রয়োজন হয়ে যাবে—এটাই আমাদের ভবিষ্যৎ লক্ষ্য। যেদিন বাংলাদেশের প্রত্যেক মানুষ নিজের রক্তের গ্রুপ জানবেন এবং প্রাপ্তবয়স্ক প্রত্যেকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবেন, সেদিন এ দেশে বাঁধনের মতো কোনো রক্তদাতা সংগঠনের প্রয়োজন হবে না। আর এ লক্ষ্যকে বুকে ধারণ করেই বাঁধন তার আপন গতিতে এগিয়ে চলেছে।’
বাঁধনের এই স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে আমাদের তরুণ ও যুবসমাজ। বাঁধন আজ একটি স্বপ্নের আলোকবর্তিকা নিয়ে এগিয়ে এসেছে এ দেশের তরুণসমাজের মধ্যে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৯ মার্চ ২০১১

রক্তের বাঁধন আত্মার বাঁধনে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV