স্বাস্থ্য সংবাদ

সুদিন নেই মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীদের

Share

■ ইহেলথটোয়েন্টিফোর.কম
একটা সময় ছিল, যখন পুরো দেশ থেকে ব্যবসায়ী ও ক্রেতারা মিটফোর্ডের ওষুধের বাজারে এসে পাইকারি দামে ওষুধ কিনত। এখন ঘটছে তার উল্টো। মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীরা এখন জেলায় জেলায় গিয়ে ওষুধ কিনে এনে রাজধানীতে বিক্রি করেন। পাইকারি বাজার হিসেবে সবচেয়ে বড় অবস্থানটি ধরে রাখলেও এখন আর সুদিন নেই মিটফোর্ডের ব্যবসায়ীদের।
তাদের মতে, মিটফোর্ডে যে পরিমাণ ওষুধ বিক্রি হওয়া উচিত, তার অর্ধেকও এখন হয় না। মিটফোর্ডে বাজার এখন সংকুচিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়। এ ছাড়া যানজট, ঘিঞ্জি পরিবেশ ও নিরাপত্তাহীনতার কারণেও মিটফোর্ড তার জৌলুস হারিয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা।
মিটফোর্ড দেশের প্রথম পাইকারি ওষুধের ব্যবসা কেন্দ্র। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির তথ্যানুযায়ী, বর্তমানে মিটফোর্ড এলাকায় ছোট-বড় প্রায় ১৩০০ দোকান গড়ে উঠেছে। বহুতল বিশিষ্ট ওষুধের মার্কেটের সংখ্যা প্রায় ৪০টি। প্রতি দোকানে দৈনিক গড়ে ৫০ হাজার টাকার কেনাবেচা হলে বছরে বন্ধ বাদ দিয়ে ৩০০ দিনে মোট কেনাবেচা হয় প্রায় দুই হাজার কোটি টাকার ওষুধ। দেশে ওষুধ শিল্পের বিকাশে বাজারে প্রতিযোগিতা বেড়েছে। কম্পানিগুলো তাদের বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সারা দেশের ওষুধ বিক্রেতাদের কাছে পেঁৗছে দিচ্ছে ওষুধ। ফলে জেলার বিক্রেতাদের ওষুধ কিনতে আর ঢাকায় যাওয়ার প্রয়োজন হচ্ছে না। উল্টো মিটফোর্ডের ব্যবসায়ীরাই এখন এখন জেলায় জেলায় গিয়ে ওষুধ কিনে আনছে।
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সহকারী সচিব এ এস এম মনির হোসেন জানান, কম্পানিগুলোর বিক্রয়-কর্মীরা বিক্রির লক্ষ্যমাত্রা পূরণের জন্য মিটফোর্ডের ব্যবসায়ীদের চেয়ে জেলার ব্যবসায়ীদের কমিশন, মূল্য ছাড় ও অন্যান্য সুযোগ-সুবিধা বেশি দেয়। এ কারণে জেলায় ওষুধের দাম কম পড়ে। মিটফোর্ডে বিক্রি হওয়া প্রায় ৭০ ভাগ ওষুধ জেলা থেকে নিয়ে আসা হয়। সমিতির সভাপতি সাদেকুর রহমান জানান, ঢাকার বাইরের ব্যবসায়ীরা কম্পানির কাছ থেকে তিন শতাংশ কমিশন বেশি পায়। মিটফোর্ডের অনেক ব্যবসায়ীর বিভিন্ন জেলায় দোকান আছে। ওই সব দোকানের মাধ্যমে ওষুধ কিনে, তা ঢাকায় নিয়ে আসা হয়।
সুত্র : কালের কণ্ঠ

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

20 March 2011

সুদিন নেই মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীদের

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV