সাইকেল চালান, ওজন কমান

Share

সাইকেল চালান, ওজন কমান
সাইকেল চালান, ওজন কমান
॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  চিকিত্সা সাময়িকী ‘আর্কাইভস অব ইন্টার্নাল মেডিসিন’-এ প্রকাশিত এক গবেষণা মতে, সাইকেল চালানো মধ্যবয়সী নারীদের ওজন কমাতে সাহায্য করে। লক্ষণীয় ব্যাপার হলো, সাইকেল চালানোতে সামান্য সময় বেশি দিলেই চাহিদামত ওজন কমানো যায়।

গবেষণাটি সমাপ্ত করতে গবেষকরা ১,১৬,৬০৮ মহিলার তথ্য সংবলিত একটি গবেষণা পর্যবেক্ষণ করেছেন এবং তাদের কাছ থেকে এ ব্যাপারে নিয়মিত তথ্য সংগ্রহ করেছেন। এতে অংশগ্রহণকারী মহিলারা ১৯৮৯ সাল থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এসেছেন যার মধ্যে রয়েছে স্বাস্থ্য বিষয়ক আচরণ, চিকিত্সা, ইতিহাস, লাইফস্টাইল ইত্যাদি। বিশেষ এ গবেষণা থেকে গবেষকরা ২৫ থেকে ৪২ বছর বয়সী মহিলাদের ব্যায়াম এবং তাদের ওজনের পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন।

শেষদিকে গবেষকরা দেখেছেন, ১৯৮৯ থেকে ২০০৫ সালের মধ্যে মহিলাদের গড়ে ২১ পাউন্ড ওজন বেড়েছে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম তারাই যারা দিনে ৩০ মিনিট করে শারীরিক পরিশ্রম বেশি করেছেন। এ ধরনের সুবিধা পেতে মহিলাদের হঠাত্ই কোনো শারীরিক পরিশ্রমে জড়িত হওয়ার প্রয়োজন নেই, বরং যাদের খুব ধীরে ওজন বেড়েছে তারা নিয়মিত বিভিন্ন ব্যায়াম যেমন—দ্রুত দৌড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানো ইত্যাদি কাজগুলোই করেছেন।

ব্যায়ামের প্রভাব খতিয়ে দেখতে গিয়ে গবেষকরা বিশেষভাবে লক্ষ্য রেখেছেন সাইকেল চালানোর দিকে। গবেষকরা দেখেছেন, একজন মহিলা যত বেশি সময় ধরে সাইকেল চালিয়েছে তার ওজন তত ধীরে বেড়েছে।

তবে একটি ব্যাপার লক্ষণীয় যে, খুব কম মহিলাই সাইকেল চালানোতে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন, বরং বেশিরভাগ মহিলা তাদের ব্যায়াম হিসেবে হাঁটাহাঁটিকেই পছন্দ করেন। এর কোনো বিশেষ কারণ এখনও অজানা। হতে পারে হাঁটাহাঁটির এখনও ব্যাপক গ্রহণযোগ্যতা অথবা সাইকেল চালানো নিয়ে তেমন কোনো গবেষণা না হওয়ার কারণে।

তবে একথাও ঠিক, বেশিরভাগ মহিলার সাইকেল চালানোর তেমন কোনো সুবিধাজনক জায়গা থাকে না। অথচ সাইকেল চালানো হাঁটার মতোই একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম। গবেষকরা আশাবাদী, অনেক মহিলাই ব্যায়ামের এই মাধ্যমটিকে বেছে নেবেন। আরও বিশেষভাবে বললে, তারা তাদের চলাচলের মাধ্যম হিসেবে সাইকেলকেই বেছে নেবেন, যাতে তাদের সময়ও বেঁচে যায়। তারা স্কুল কিংবা কাজের জায়গাগুলোতে যাতায়াতের জন্য সাইকেলকেই বেছে নিতে পারেন। এতে লাভ দুটো—তাদের প্রধান লক্ষ্য গন্তব্যস্থানে যাওয়া যেমন সহজ হবে, তেমনি তাদের ব্যায়ামও হবে, যেটা নাকি তাদের জন্য অতি প্রয়োজনীয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

26 October 2010

সাইকেল চালান, ওজন কমান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV