স্বাস্থ্য সংবাদ

ভিটামিন ডি-এর অভাবজনিত সমস্যা

Share

ডা: রুবায়েত সিলভা
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা ও প্রাপ্ত পরিসংখ্যান মতে বিশ্বের প্রায় অর্ধেকেরও বেশি মানুষ ভিটামিন-ডি স্বল্পতায় ভুগছেন। বিশেষত: ইউরোপের দেশগুলোতে যেখানে সূর্যালোক কম সেখানেই এই ঘাটতি তুলনামূলক বেশি যা ‘রিকেটস’ (হাড বাঁকা হয়ে যাওয়া) নামে বহুল পরিচিত। তবে সাম্প্রতিক তথ্য মতে ভিটামিন ডি-এর স্বল্পতা সম্পর্কে এক ভয়াবহ চিত্র পাওয়া  গেছে। এই স্বল্পতা কেবল রিকেটস্ নয় বরং ক্যান্সার, কিডনির জটিলতা, হূিপন্ডের সমস্যা, ডায়াবেটিস, হাঁড় ক্ষয়ে যাওয়া, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, অকারণে ক্লান্তি, বিষন্নতা প্রভৃতি রোগের সাথেও জড়িত।

সাধারণত: সূর্যের আলো এবং খাদ্যের মধ্যে ডিম, কলিজা ইত্যাদি ভিটামিন ডি এর প্রধান উত্স বলে বিবেচিত। অথচ বর্তমান প্রাত্যহিক জীবনযাত্রার ধরণ ও মান লক্ষ্য করলে দেখা যাবে প্রয়োজনীয় ভিটামিন ডি প্রাপ্তি থেকে আমরা অনেকটাকই বঞ্চিত হচ্ছি। বিশেষ করে শিশুদের ভিটামিন ডি স্বল্পতার কারণে হাডবাঁকা সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে বড়দেরও ভিটামিন ডি এর অভাবে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এতদিন দেশে রক্তের ভিটামিন ডি-এর অভাব সনাক্ত করার কোন ব্যবস্থা ছিলনা। সম্প্রতি নগরীর স্কয়ার হাসপাতালে রক্তে ভিটামিন  ডি এর পরিমাণ নির্ণয়ে ভিটামিন ডি টেস্টিং চালু হয়েছে। এদিকে সম্প্রতি আরো গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর অভাবে শিশুদের শ্বাসকষ্ট রোগ, এজমার প্রবণতা বৃদ্ধি পায়। তাই শিশুদের অন্যান্য খাবারের পাশাপাশি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দেওয়া উচিত। শুধু শিশুদের নয় বড়দেরও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার শরীর গঠনে সহায়ক হতে পারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

13 May 2011

ভিটামিন ডি-এর অভাবজনিত সমস্যা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV