Home স্বাস্থ্য সংবাদ এডিস মশাই ডেঙ্গু ঠেকাবে!
স্বাস্থ্য সংবাদ

এডিস মশাই ডেঙ্গু ঠেকাবে!

Share
Share

ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা দিয়েই হয়তো এবার ডেঙ্গু ভাইরাসের বিস্তার ঠেকানো যাবে। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন, তাঁরা ডেঙ্গু জ্বরের ভাইরাস প্রতিহত করতে পারে, এই ধরনের মশা ‘উৎপাদন’ করেছেন।
বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত দুটি গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেছেন, তাঁরা এডিস মশার শরীরে উলবাকিয়া নামের একধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু ভাইরাস বিস্তার রোধে সক্ষম হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, উলবাকিয়া ব্যাকটেরিয়া-আক্রান্ত স্ত্রী মশারা এই জীবাণু সহজেই তাদের পোনাদের মধ্যে সংক্রমিত করে। ওই ব্যাকটেরিয়ার প্রভাবে সেগুলো সম্পূর্ণভাবে ডেঙ্গু ভাইরাসমুক্ত হয়। বিজ্ঞানীরা বলছেন, মানুষের দেহে ডেঙ্গু-সংক্রমণ প্রতিরোধে প্রকৃতিতে এই মশা অবমুক্ত করা যেতে পারে।
গবেষক দলের প্রধান মোনাশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন স্কট ওনীল বলেন, ‘আমরা উলবাকিয়া ব্যাকটেরিয়া আক্রান্তপ্রধান যে বৈশিষ্ট্য লক্ষ করেছি, তা হচ্ছে তাদের ডেঙ্গু ছড়ানো কমিয়ে দেওয়ার সক্ষমতা।’
গবেষক ওনীল ও তাঁর সহযোগীরা পরীক্ষামূলকভাবে আড়াই হাজারেরও বেশি এডিস মশার ভ্রুণে ব্যাকটেরিয়াটি প্রবেশ করান। ভ্রুণগুলো পোনায় রূপ নেওয়ার পর সেগুলোকে খাদ্য হিসেবে ডেঙ্গু ভাইরাসসমৃদ্ধ রক্ত সরবরাহ করা হয়। কিন্তু তাদের কারও শরীরেই এই ভাইরাস যায়নি।
গবেষক ওনীল বলেন, উলবাকিয়া ব্যাকটেরিয়া কেন মশার মধ্যে ডেঙ্গু বিস্তারের পথে অন্তরায় সৃষ্টি করে, তা ব্যাখ্যা করতে দুটি তত্ত্ব আছে। এক, উলবাকিয়া ব্যাকটেরিয়া মশার দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং ডেঙ্গুর মতো ভাইরাস থেকে তাকে রক্ষা করে। দুই, ব্যাকটেরিয়াটি মশার শরীরের অভ্যন্তরে খাদ্যের জন্য ডেঙ্গু ভাইরাসের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়। ফলে ডেঙ্গু ভাইরাসের জন্য বংশবিস্তার ও টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
বিশ্বের ১০০টির বেশি দেশে প্রতিবছর পাঁচ কোটিরও বেশি লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এর মধ্যে ২০ হাজার লোক মারা যায়। এই রোগের জন্য আজ পর্যন্ত কোনো টিকা বা সুনির্দিষ্ট ওষুধ আবিষ্কৃত হয়নি। বর্তমানে ডেঙ্গু প্রতিরোধের একমাত্র পথ হচ্ছে এডিস মশার বংশবিস্তার রোধ করা।
ওনীলের নেতৃত্বাধীন গবেষক দলটি উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার কয়েক শ স্থানে উলবাকিয়া ব্যাকটেরিয়া-আক্রান্ত প্রায় দুই লাখ ৯৯ হাজার মশা ছেড়েছেন। সেগুলো থেকে বন্য মশাদের মধ্যে সফলভাবে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে। তিন মাসের মধ্যে তাদের পোনাদের মধ্যেও এই ব্যাকটেরিয়া ছড়িয়েছে।
গবেষক দলটি এখন বেশি ডেঙ্গুপ্রবণ দেশ ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ব্রাজিলে এই ধরনের ব্যাকটেরিয়া-সংক্রমিত মশা অবমুক্ত করার অনুমতি চাইছে, যাতে মানুষের ডেঙ্গু-আক্রান্ত হওয়া হ্রাসে এটি কতটা কার্যকর তা বোঝা যায়। টেলিগ্রাফ অনলাইন।

Share

Don't Miss

জাতীয় ভাস্কুলার দিবস পালিত

আজ ০১ নভেম্বর জাতীয় ভাস্কুলার দিবস। দিবসটি উপলক্ষ্যে ভাস্কুলার সার্জনদের সংগঠন বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো...

দুই মাসের মধ্যে দেশের সকল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ পূরণ হবে

আগামী দুই মাসের মধ্যে দেশের সকল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ পূরণ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা....

Related Articles

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এফ এম সিদ্দিকী। তিনি...

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও বন্ধ্যাত্ব চিকিৎসায় অসামান্য অবদানের...

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,...

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় ৪ জনের মৃত্যু ও একজনের ভুল প্রতিবেদন দিয়ে...