Share

ব্যস্ত রাস্তার জ্যাম ঠেলে যখন পুরান ঢাকায় পৌঁছাবেন, তখন মনে থাকবে একরাশ বিরক্তি। আর সময়টা যদি হয় গ্রীষ্মকাল, তবে তার সঙ্গে যোগ হবে বুকের ছাতি ফাটানো তেষ্টা। কেমন হবে তখন যদি লাচ্ছি বা আইসক্রিমের বদলে এমন একটা খাবারের খোঁজ পেয়ে যান, যা দিয়ে পেটের পাশাপাশি মনটাও ঠান্ডা হয়ে যাবে সঙ্গে সঙ্গে।
পুরান ঢাকার বাংলাবাজারের নর্থব্রুক হল রোড দিয়ে এগিয়ে গেলে হাতের বাঁ দিকে পড়বে প্যারিদাস রোড। এই রোডে ঢুকতেই দেখা মিলবে ছোট্ট একটি দোকানের। এর নাম শহীদ মুক্তিযোদ্ধা সেতাবুর এন্ড সন্স। আলাদা করে কোনো বৈশিষ্ট্য চোখে পড়বে না এটির। কিন্তু ভেতরে গেলেই পাবেন এক ভিন্নমাত্রার খাবারের স্বাদ। ছিমছাম দোকানটিতে নেই কোনো আভিজাত্য। কিন্তু এখানকার বিশেষ খাবারটি এতটাই সুস্বাদু যে আলাদা করে এখন আর কাউকে চেনাতে হয় না দোকানটিকে। সবাই এক নামে চেনে ‘মালাই-চিঁড়ার দোকান’।
পুরান ঢাকা খাবারের জন্য বিখ্যাত। দই-চিঁড়া পাওয়া যায় অনেক দোকানেই। তাই এই দোকানের উদ্যোক্তা আবদুল খালেক চেয়েছিলেন একটু ভিন্ন কিছু করতে।
ছোট হলেও দোকানটি সব সময়ই থাকে পরিপূর্ণ। শীতের সময় লোকজন তেমন না এলেও গরমের সময় ভিড় লেগেই থাকে। ছোট কিন্তু ব্যস্ত এই দোকানটি সামলান আবদুল খালেকের ছেলে সাদ্দাম তালুকদার। তিনি বলেন, ‘আমাদের এই দোকানে যা কিছু পাওয়া যায়, সবই স্বাস্থ্যসম্মত। মানিকগঞ্জে আমার বড় ভাইয়ের মালাইয়ের কারখানা আছে। সেখান থেকে আনা হয় মালাই। আর আমার মেজোভাই বাড়িতেই বানান দই। কেবল কলা আর চিঁড়াটা কেনা। এই খাবারে যা কিছু দেওয়া হয় তার সবই ঠান্ডা। তাই গরমের সময় ভালো লাগে বেশি। পেটেরও কোনো ক্ষতি হবে না এই খাবারটা খেলে।’
প্রায় ২৫-২৬ বছর হতে চলল এই ব্যবসা করছেন তালুকদার-পরিবার। সাদ্দাম তালুকদার আরও বলেন, ‘আমার বাবা আগে শরবতের সঙ্গে চিঁড়া মিশিয়ে বিক্রি করতেন। একদিন এই মালাই খাওয়ার পর তাঁর মনে হয় এটা দিয়েও তো চিঁড়া খেতে ভালো লাগবে। তখন তিনি এই খাবারটা তৈরি করে বিক্রির কথা চিন্তা করেন। আগে বাবা যে শরবত দিয়ে চিঁড়া বিক্রি করতেন তার নাম ফুলকলি শরবত। বিভিন্ন ফল একসঙ্গে মিশিয়ে সেই শরবত তৈরি করা হতো। কিছুদিন পর আমাদের এখানে আবার সেটা পাওয়া যাবে।’
মালাই-চিঁড়ার আরেকটি দোকান আছে সদরঘাটে লেডিস পার্ক মসজিদের নিচে। সেখানে বসেন সাদ্দাম তালুকদারের বড় ভাই শরীফ তালুকদার। আবদুল খালেক এখন এসব ব্যবসা-বাণিজ্য ছেলেদের ওপর ছেড়ে দিয়ে মন দিয়েছেন অন্যদিকে। তালুকদারের এই দুটি দোকানেই পাওয়া যায় মালাই-চিঁড়া।
মালাইকে বলা যায় ঘন দুধ। দুধ অনেক সময় জাল দিয়ে দিয়ে এই মালাই তৈরি করা হয়। তারপর এতে একটু দই, ভেজানো চিঁড়া আর কলা দিয়ে পরিবেশন করা হয়।
গরমের কাঠফাটা দুপুরে খেয়েই দেখুন না।

দরদাম
এখানে এই মজাদার খাবার পাওয়া যাবে অনেক কম দামে। এক বাটি মালাই-চিঁড়ার দাম পড়বে ২০ টাকা। আর আধা বাটির দাম পড়বে মাত্র ১৫ টাকা। অবশ্য স্পেশাল মালাই-চিঁড়ার দাম একটু বেশি পড়বে। তবে স্বাদটাও মিলবে বেশি। স্পেশাল আধা বাটির দাম ২৫ টাকা আর ফুল বাটির দাম ৫০ টাকা।
শুক্রবার বন্ধ থাকে দোকান দুটি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

19 April 2011

মালাই-চিঁড়ার মজা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV