Home স্বাস্থ্য সংবাদ ডায়াবেটিসে আহার
স্বাস্থ্য সংবাদ

ডায়াবেটিসে আহার

Share
Share

দৈনন্দিন খাদ্য তালিকায় নানা রকমের খাবারের উপস্থিতি দেখা যায়। তা ব্যালেন্স ডায়েট কিনা এটা নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। খাবারে শর্করার পরিমাণ বেশি হলে তা ধীরে ধীরে শরীরে জমা হতে থাকে। এতে নানা রকম রোগের সৃষ্টি হয়। অতিরিক্ত শর্করা গ্রহণের ফলে যে রোগ দেখা দেয় তা হল মোটা হওয়া, ডায়াবেটিস, বিষণœতা ইত্যাদি।
ডায়াবেটিস রোগীদের কিছুক্ষণ পরপর খেতে হয়। এক্ষেত্রে বিস্কুট, মুড়ি, চিড়াÑ এসব না খেয়ে যে কোন টক ফল অথবা আঁশজাতীয় ফল এবং সবজি বেশি করে খাওয়া যেতে পারে। এছাড়া মেথি গুঁড়া, দারুচিনির পানি, করলার রস ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। ডায়াবেটিস রোগীরা অনেক সময় কৃত্রিম চিনি খেয়ে থাকেন। যা ভবিষ্যতে নানা রোগের সৃষ্টি করে। তাই প্রাকৃতিক মিষ্টি ও মিষ্টি জাতীয় ফল অল্প পরিমাণে গ্রহণ করতে হবে। ডায়াবেটিস প্রতিরোধের অন্যতম উপায় হল শারীরিক পরিশ্রম করা ও সুনিয়ন্ত্রিত আহার করা। রাতের খাবার খাওয়ার পর হালকা লেবুযুক্ত গরম পানি খেলে শরীর ঝরঝরে থাকবে। তাই ঘাবড়ে না গিয়ে নিয়মিত ওষুধ ও সঠিক পথ্যের সেবন দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।

ফাতেমা সুলতানা
পুষ্টিবিদ, শমরিতা হাসপাতাল লিমিটেড

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...