নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

Share
Share

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

তিনি বলেন, দেশের প্রায় ১ লাখ ৩৫ হাজার চিকিৎসক যদি দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতেন, তবে চিকিৎসকরা যেমন উপকৃত হতেন, তেমনি জনগণও পেত উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক শাহিনুল আলম বলেন, দেশের মানুষ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা গ্রহণে আগ্রহী হওয়ায় মাতৃমৃত্যুর হারসহ বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তবে আধুনিক বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসাব্যবস্থাকে এগিয়ে নিতে এখনও অনেক পথ বাকি। এ লক্ষ্যে মেডিকেল শিক্ষার পাঠ্যক্রমে সময়োপযোগী পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক (কী-নোট স্পিকার) হিসেবে বিশিষ্ট স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ডা. কামার উদ্দিন মুজাক্কির বর্তমান স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ, বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব, প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করতে হবে।

সেমিনারে সভাপতির বক্তব্যে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য বিজ্ঞানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যখাতে নীতি নির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তিনি তরুণ চিকিৎসকদের গবেষণায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া, অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম, ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ, ডা. হুরজাহান বানু, এনডিএফ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেকসহ অনেকে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড্যাব মহাসচিবের

চিকিৎসা খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব...

স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

Related Articles

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে...