নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

Share

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং সোমবার (৬ এপ্রিল) সকালে প্রথম কর্মদিবস শুরু করেন।

প্রথম কর্মদিবসে উপাচার্য ব্যস্ত সময় পার করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। দিনের শুরুতে তার কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভিসি কার্যালয়ে নবনিযুক্ত ভিসিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিদায়ী ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, উপ-পরিচালক (জনসংযোগ) সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আজম রঞ্জু প্রমুখসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত উপাচার্য বলেন, ‘আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের যেমন সুনাম আছে, তেমনি নানা সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধান করে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “যার যে দায়িত্ব, সেটি যথাযথভাবে পালন করলেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে সুষ্ঠুভাবে কাজ করতে হবে।”

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে নতুন উপাচার্যের নেতৃত্বে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণায় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রথম কর্মদিবসে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কোর্স ডিরেক্টর, মেডিকেল অফিসার ও কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন। বিভাগীয় চেয়ারম্যানদের তিনি নির্দেশনা দেন— প্রতি মাসে বিভাগীয় কাজের অগ্রগতি মূল্যায়ন করতে হবে এবং বিদ্যমান জনবল সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে।

মেডিকেল অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, “চিকিৎসাসেবার মূল ভিত্তি আপনারাই। রোগীদের প্রতি আচরণে চিকিৎসকদের মনোভাব প্রতিফলিত হয়। ব্যক্তিগত সমস্যা যাই থাকুক, রোগীদের হাসিমুখে সেবা দিতে হবে।”

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লিনার থেকে উপাচার্য— সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে পালন করতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে ছয় মাসের মধ্যেই দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনের এক পর্যায়ে উপাচার্য বহির্বিভাগে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং কেবিন ব্লকে চিকিৎসাধীন একটি সফল কিডনি প্রতিস্থাপন রোগীর খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত ৯ মার্চ ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে চার বছরের জন্য বিএমইউর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ১৯৮২ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি এফসিপিএস (মেডিসিন) ডিগ্রিধারী এবং দীর্ঘ কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আইইডিসিআর-এও তিনি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার শতাধিক গবেষণা প্রকাশিত হয়েছে। চিকিৎসা শিক্ষা, ক্লিনিক্যাল সেবা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি বর্তমানে বিএমইউর নেতৃত্বে নতুন দায়িত্ব পালন শুরু করলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

06 April 2026

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV