৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন, নিয়োগ শিগগিরই

Share

৪৮তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত তিন হাজার ২৮৬ জন চিকিৎসকের স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষ হলে দ্রুতই তাঁদেরকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং বিদ্যমান চিকিৎসক সংকট নিরসনের লক্ষ্যে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার ছয়জন সহকারী সার্জন ও ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ মোট তিন হাজার ২৮৬ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষ হলে দ্রুতই নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএসসহ মোট চারটি নিয়মিত বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার পর স্বাস্থ্য ক্যাডারে আর কোনো শূন্য পদ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সহকারী সার্জনের চার হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের ১৫০টি পদ শূন্য। এসব শূন্য পদে নিয়োগের জন্য ৪৮তম বিশেষ বিসিএসের সুপারিশপ্রাপ্ত চিকিৎসক এবং অন্যান্য বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা যোগ দিলে কার্যত নতুন কোনো পদ খালি থাকবে না। ফলে ৪৮তম বিশেষ বিসিএসে পদ বাড়ানোর আর সুযোগ নেই।

মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে এই বিসিএসের জন্য তিন হাজার পদের অনুমোদন ছিল। পরে আরও ৫০০ পদ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই বিশেষ বিসিএস প্রক্রিয়া মাত্র পাঁচ মাসের মধ্যে সম্পন্ন হচ্ছে, যা বিসিএসের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। এ পর্যন্ত প্রায় ৪১ হাজার চিকিৎসক এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যারা নির্বাচিত হননি, তাদের সঙ্গে সাম্প্রতিক সময়ে নতুনভাবে পাস করা প্রায় পাঁচ হাজার চিকিৎসক যুক্ত হয়েছেন। ফলে এখন প্রায় ৪৩ হাজার চিকিৎসক সরকারি চাকরির অপেক্ষায় আছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অপেক্ষমাণ ও নতুন পাস করা চিকিৎসকদের সরকারি চাকরির ন্যায়সংগত সুযোগ নিশ্চিত করতে হলে নতুন পদ সৃষ্টি করতে হবে। তবে বর্তমান বিশেষ বিসিএসে অতিরিক্ত পদ বাড়ানোর কোনো সুযোগ নেই।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

29 October 2025

৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন, নিয়োগ শিগগিরই

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV