নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

যুক্তরাষ্ট্রে হৃদরোগ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অধ্যাপক ডা. জেহাদ খান

Share

যুক্তরাষ্ট্রের সানফ্রাসকিকোতে কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রান্সক্যাথেটোর কার্ডিওভাসকুলার থেরাপেটিকস কনফারেন্স। হৃদরোগ বিষয়ক আন্তর্জাতিক এ সেমিনার আগামী ২৫ অক্টোবর শুরু হবে। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

বিশ্বের হৃদরোগ বিষয়ে বিখ্যাত চিকিৎসকরা প্রতি বছর এই সেমিনারে অংশ নেবেন। এতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খান।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত যুগান্তরকে অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খান বলেন, পৃথিবীর অন্যতম বড় কার্ডিওলজিস্টদের সমাবেশ এটি। এই সেমিনারে কার্ডিওলজির বিভাগের লেটেস্ট প্রযুক্তির সঙ্গে পরিচিতি ঘটে। এছাড়াওসারা বিশ্বের কার্ডিওলজিস্টদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে এই সেমিনারে।

ডা. জেহাদ খান আরও বলেন, গত এক বছরের আবিষ্কারগুলো পরস্পর শেয়ার করা হবে এই সেমিনারে। এছাড়াও চিকিৎসাকালে তৈরি হওয়া নানা জটিলতা মোকাবেলার অভিজ্ঞতা বিনিময় হয় এই সেমিনারে।সেমিনারে অংশ নিতে শুক্রবার ভোররাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খান গত ৬ মাসে তিনি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রামে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছেন। অর্ধশতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

17 October 2025

যুক্তরাষ্ট্রে হৃদরোগ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অধ্যাপক ডা. জেহাদ খান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV