প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে’

Share

স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন শাখা), মোহাম্মদ আব্দুস সালাম খান।

তিনি বলেন, মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে গেলে ডাক্তারদের ন্যায় সেবিকা হিসেবে নার্সদেরও বেশি মূল্যায়ন করেন। আমাদের দেশের অনেক দক্ষ ও ইংরেজি জানা নার্সরা বিদেশে চলে যাচ্ছেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত আয়াত কলেজ অব নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সেস-এর ক্যাপিং, শপথ গ্রহণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেয় বি.এসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বিভাগের নবীন ও বি.এসসি ইন নার্সিং বিদায়ী শিক্ষার্থীরা। নবীনরা পেশাগত জীবনের প্রথম ধাপে পা রাখে আর বিদায়ী শিক্ষার্থীরা আবেগঘন মুহূর্তে বিদায় জানায় প্রিয় শিক্ষাঙ্গনকে।

অনুষ্ঠননে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন, হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চলপড়ির ম্যানেজিং ডিরেক্টর জারিন মাহমুদ হোসেন; আয়াত এডুকেশনের সিইও নুসরাত ফিরোজ আমান এবং আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুস সালাম খান নার্সদের পেশাগত অবদানকে প্রশংসা করে বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বৈশ্বিক পর্যায়ে দক্ষ নার্সের চাহিদা ও আন্তর্জাতিক মান অর্জনের প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে। নার্সদের পেশাগতভাবে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চলপড়ির ম্যানেজিং ডিরেক্টর জারিন মাহমুদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নার্সিংই দেশের ভবিষ্যৎ। তিনি নবীনদের আত্মবিশ্বাসী হয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে ও মানবসেবাকে জীবনের মূল আদর্শ হিসেবে ধারণ করতে আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

11 October 2025

‘স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV