প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘কোনো রোগীকে যেন ঢাকায় না যেতে হয়, আমরা সেই চেষ্টা করব’

Share
সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান
Share

কিশোরগঞ্জের কোনো রোগী যেন ঢাকা না যায়, তার জন্য আমাদের যা যা করার দরকার আমরা সম্মিলিতভাবে সেটাই করব বিলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান। কিশোরগঞ্জ পৌরসভাটি দুর্বল। বাংলাদেশে যতগুলো পৌরসভা আছে তার মধ্যে এটি একটি দুর্বল পৌরসভা। এখানে কোনো কাজ হয় না।

আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য সচিব।

‎সভায় সাইদুর রহমান বলেন, ‘আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, কিশোরগঞ্জের কোনো রোগী যেন ঢাকা না যায়। এটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সম্মিলিতভাবে সেটা করার চেষ্টা করব। এ ছাড়াও আমরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, প্রথম অবস্থায় পাঁচটি বেড স্থাপন করার বিষয়ে কাজ করব এবং বাচ্চাদের জন্য এনআইসিওয়ের জন্য আমরা চেষ্টা করব।’

সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মজিবুর রহমান, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের বিভাগীয় পরিচালক (ঢাকা বিভাগ) ডা. জাহাঙ্গীর আলম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. মো. সাইফুল ইসলামসহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...