নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

এনাম মেডিকেলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও গুণী শিক্ষকদের সংবর্ধনা

Share
Share

শিক্ষকতাকে একটি সহযোগিতামূলক পেশা হিসাবে পুনর্গঠন—এই স্লোগানকে সামনে রেখে সাভারের এনাম মেডিকেল কলেজে দ্বিতীয়বারের মতো উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস ও গুণী শিক্ষক সংবর্ধনা।

রোববার (৫ অক্টোবর) কলেজের গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। এর আগে শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনাম শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোতাহার হোসেন ভূঁইয়াসহ শিক্ষক সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে গুণী শিক্ষক হিসেবে সার্জারি বিভাগের অধ্যাপক ডা. দেবাশীষ দাস, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মাহমুদা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাাশি অব্যাহত চিকিৎসা শিক্ষা (সিএমই) বিভাগ সংশ্লিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক ডা. দেবাশীষ দাস বলেন, ‘সকল শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা। আমার বাবা কলেজের একজন শিক্ষক ছিলেন। আজ তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই খুব খুশি হতেন।’

স্বীকৃতি প্রদানের জন্য সৃষ্টিকর্তার প্রশংসা ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান অধ্যাপক মাহমুদা বেগম। তিনি বলেন, ‘পরম রব্বুল আলামিনের প্রতি আমার কৃতজ্ঞতা। আমার অনুভূতি প্রকাশে রবীন্দ্রনাথের শেষের কবিতার একটি পঙ্‌ক্তি স্মরণ করছি—‘যে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি।’

বক্তব্যে এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোতাহার হোসেন ভূঁইয়া বলেন, ‘শিক্ষক মানে সংকটে নেতৃত্বদান ও ভবিষ্যৎ পুনর্গঠন। শিক্ষকের কোনো মৃত্যু নেই। জুলাই বিপ্লবের সময় সংকটে শিক্ষক সমিতি গঠিত হয়। এনাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

সভাপতি অধ্যাপক ডা. মাহবুব তার বক্তব্যে বলেন, ‘তিনিই গুণী শিক্ষক, যিনি বাধাকে সুযোগে পরিণত করেন। শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি সমাজেরও একজন নেতা। শুধু ছাত্রছাত্রী নয়, একজন শিক্ষক বর্তমান ও ভবিষ্যৎও নির্মাণ করেন।’

সংশ্লিষ্টরা জানান, উৎসবমুখর এই আয়োজনে শিক্ষকদের অংশগ্রহণ ও সম্মাননা অনুষ্ঠানটি ছিল অনুপ্রেরণামূলক ও আবেগঘন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

০৫ অক্টোবর ২০২৫

এনাম মেডিকেলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও গুণী শিক্ষকদের সংবর্ধনা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV