প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকা বাধ্যতামূলক করা জরুরি’

Share

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ফায়জুল হক জানিয়েছেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ এবং এতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে শিশু ও কিশোররা। তাই তিনি মনে করেন, প্রতিটি শিক্ষার্থীর জন্য টাইফয়েড টিকা নেওয়া বাধ্যতামূলক করা এখন জরুরি হয়ে উঠেছে। তার ভাষ্যে, সঠিক সময়ে টিকা গ্রহণ করলে টাইফয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, টিকাদান কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে অনেক প্রাণঘাতী রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সরকার শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় দেশব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের হোটেল সৈকতের হালদা কনফারেন্স রুমে জেলা তথ্য অফিস চট্টগ্রামের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, টাইফয়েড একটি সংক্রামক ব্যাধি, যা অপরিষ্কার খাবার ও পানি থেকে দ্রুত ছড়াতে পারে। সাম্প্রতিক সময়ে টাইফয়েড জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং শারীরিক জটিলতা ও অপুষ্টির মতো সমস্যাও দেখা দিচ্ছে। তাই স্কুল, কলেজ ও মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেওয়া এখন অত্যন্ত জরুরি।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনসূয়া বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক গোলাম সারওয়ার, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

02 October 2025

'শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকা বাধ্যতামূলক করা জরুরি'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV