নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

সভাপতি অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ডা. এমএস খালেদ
Share

বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের (বিপিপিএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হাসপাতালের (এনআইডিসিএইচ) ডা. এমএস খালেদ।

শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত বিপিপিএফের সাধারণ সভায় ২০২৫-২০২৭ মেয়াদেরএই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটিরসহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবা সুলতানাএবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক লুৎফন নেসা।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মাতৃ ও শিশুস্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের (আইসিএমএইচ) ডা. তানিয়া ইসলাম।

যুগ্মসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএমইউর ডা. সীমা ভদ্র, সাংগঠনিক সম্পাদক ডা. জহুরা আক্তার (বাংলাদেশ শিশু হাসপাতাল ওইনস্টিটিউট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. সুদীপ্তা রায় (আদ্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ) এবং বিজ্ঞান বিষয়কসম্পাদক ডা. মোহাম্মদ জুবায়েরচিশতি (আইসিডিডিআর’বি)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সিলেট এম এ জিউসমানী মেডিকেল কলেজের ডা. আখলাক আহম্মেদ, চট্টগ্রাম সিএমএইচের লে. কর্নেল ডা. তাহমিদা হক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ডা. সারাবন তহুরা, বারডেম জেনারেল হাসপাতাল-২ এর ডা. তাসনিমা আহম্মেদ এবং ডা. এম.আর. খান শিশুহাসপাতাল ও আইসিএইচের ডা. মো. সাকিবুর রহমান।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

05 October 2025

পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV