ঢাকায় অ্যাস্থেটিক-স্টেম সেল থেরাপি নিয়ে আন্তর্জাতিক সায়েন্টিফিক সেশন

Share

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘অ্যাস্থেটিক ও স্টেম সেল থেরাপি’ বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেশন। পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশে ত্বক ও চুলে স্টেম সেল থেরাপির আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত লাইভ ডেমোনস্ট্রেশন প্রদর্শিত হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ইমপালস হাসপাতাল এবং ইনডেক্স গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইমপালস হাসপাতাল এবং ইনডেক্স গ্রুপের উদ্যোগে এ আয়োজনের আন্তর্জাতিক অংশীদার ছিল ডিওএফ কোরিয়া যারা বৈশ্বিকভাবে স্বাস্থ্যখাতে উদ্ভাবনের পথিকৃৎ।

সেশনের সভাপতিত্ব করেন ডা. মাহবুবুর রহমান চৌধুরী, কনসালট্যান্ট ফ্যাকো সার্জন ও চেয়ারম্যান, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইয়নস্টিটিউট।

মূল বক্তব্য প্রদান করেন কোরিয়া থেকে আগত অতিথি ডিওএফের চিফ অপারেটিং অফিসার সাংকিল তাক এবং হেড অব গ্লোবাল নেটওয়ার্কিং মিজেয়ং চোই।

ইনডেক্স গ্রুপের প্রধান নির্বাহী শফিউল্লাহ আল মুনির বলেন, বাংলাদেশে স্টেম সেল-ভিত্তিক চিকিৎসার নতুন অধ্যায় শুরু হলো। ডিওএফের সহযোগিতায় আমরা স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করছি।

খুব শিগগিরই ইমপালস হাসপাতাল দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ স্টেম সেল থেরাপি সেন্টার চালু করতে যাচ্ছে, যা রোগীদের জন্য বিশ্বমানের চিকিৎসা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

06 September 2025

ঢাকায় অ্যাস্থেটিক-স্টেম সেল থেরাপি নিয়ে আন্তর্জাতিক সায়েন্টিফিক সেশন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV