নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

এআইভিত্তিক স্মার্ট হাসপাতাল গড়তে বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে ভিসির বৈঠক

Share

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি স্মার্ট হাসপাতাল গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। এ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) শহীদ ডা. মিল্টন হলে। সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

সভায় ভিসি অধ্যাপক শাহিনুল আলম বলেন, চিকিৎসা শিক্ষা ও সেবার ক্ষেত্রে বিএমইউ দেশের অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সময়ের দাবি মেনে আমরা চাই প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। অটোমেশন, এআইভিত্তিক স্মার্ট হাসপাতাল, ডিজিটাল লার্নিং ও গবেষণার সুযোগ বৃদ্ধি আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, শিক্ষক, গবেষক, চিকিৎসক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এ লক্ষ্য অর্জন সম্ভব।

সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় মেডিকেল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা অংশ নেন।

সভায় অ্যাকাডেমিক কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ চিকিৎসা, ই-লগ বুক, ডি-নথি, ইভালুয়েশন সিস্টেম, ব্লক ইন্ড পরীক্ষা ও আইআরবি কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত চেয়ারম্যানরা বিশ্ববিদ্যালয়ের ভিশন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং অবকাঠামো ও গবেষণা খাতে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

08 September 2025

এআইভিত্তিক স্মার্ট হাসপাতাল গড়তে বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে ভিসির বৈঠক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV