Connect with us

নির্বাচিত

ইবনে সিনায় ভাসকুলার সার্জারি বিভাগের বৈজ্ঞানিক কর্মশালা

Published

on

বাংলাদেশসহ গোটা বিশ্বে মৃত্যুর অন্যতম কারণ হৃদরোগ। রক্তনালীর ব্লকজনিত কারণে ঘটে এসব ঘটনা। রক্তনালী ব্লক হলে হাঁটাহাঁটির সময় পায়ে ব্যথা হয়। একপর্যায়ে পচন ধরলে কেটে ফেলতে হয় পা। এভাবে প্রতিবছর পঙ্গুত্ববরণ করেন হাজারো রোগী।

মঙ্গলবার সকালে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ ‘ভাসকুলার অ্যাপ্রোচ টু প্রিভেন্ট এমপুটেশন’ শীর্ষক কন্টিনুয়াস মেডিকেল অ্যাডুকেশনে (সিএমই) তুলে ধরা হয় এসব তথ্য।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিএম মকবুল হোসেন ও সহকারী অধ্যাপক ডা. একেএম জিয়াউল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক। ডা. নাজমুল হকের সঞ্চলনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর এডমিন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অর্থোপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. পারভেজ আহসানসহ ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কনসালটেন্ট, মেডিকেল অফিসার এবং শিক্ষার্থীরা।

অধ্যাপক ডা. জিএম মকবুল হোসেন বলেন, ধূমপান, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, বাড়তি ওজন ও পরিশ্রমের অভাবসহ বিভিন্ন কারণে রক্তনালী ব্লক হতে পারে। রক্তনালীর আল্ট্রাসনোগ্রাম, অ্যানজিওগ্রাম পরীক্ষা করে ব্লক নিরূপণ করা যায়। কাটাছেঁড়া না করে রিং পরিয়ে (স্টেন্টিং) রক্তনালী চালু করা যায়। এছাড়া রয়েছে রক্তনালী বাইপাস অপারেশন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement