স্বাস্থ্য সংবাদ

ওরাল ক্যান্সার নিয়ে ‘অনকোলোজি কনক্লেভ’ ফ্রি রেজিস্ট্রেশন শুরু

Share
Share

তিন দেশের ডেন্টাল চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুখগহ্বর এবং এর আশপাশের ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ডেন্টাল অনকোলোজি কনক্লেভ। Bridging the Gap: Innovations and Integration in Dental Oncology শিরোনামে দিনব্যাপী এই অনকোলোজি কনক্লেভ অনুষ্ঠিত হবে।

আগামী ১০ ডিসেম্বর সাপোরো ডেন্টাল কলেজে অনুষ্ঠিতব্য এই আয়োজনে বাংলাদেশ, ভারত ও নেপাল এর ডেন্টাল চিকিৎসকরা অংশগ্রহণ করবেন।

ডেন্টাল অনকোলোজি কনক্লেভ যৌথভাবে সাপ্পোরো ডেন্টাল কলেজ ও ফ্যাসিওম্যাক্সিলারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হাব আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে এশিয়ান হেড নেক নেক অনকোলোজি অ্যাসোসিয়েশন ও নেপাল ক্যান্সার ফাউন্ডেশন এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্বাস্থ্য.টিভি।

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি, ইন্টার্ন চিকিৎসক এবং ডেন্টাল শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে এই ত্রিদেশীয় দিনব্যাপী এই অনকোলোজি কনক্লেভ-এ অংশগ্রহন করতে পারেন।

এ বিষয়ে ডা. মৌসুমী ইকবাল বলেন, মুখের সুস্বাস্থ্য শারীরিক সুস্থতার পরিপূরক। মুখের সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলে মুখের রোগের পাশাপাশি অনেক ধরনের শারীরিক সুস্থতা নিশ্চিত করা যায়। বহু গবেষণায় দেখা যায়, দাঁত ও মাড়ির রোগের সঙ্গে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, হৃৎপিণ্ডের প্রদাহ, ডায়াবেটিস, কিডনি রোগ, স্বল্প ওজনের শিশুর জন্ম, গর্ভপাত ইত্যাদি জড়িত। বিশেষজ্ঞদের মতে, তামাকজাত দ্রব্যের ব্যবহার, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং মুখগহ্বর স্বাস্থ্য উপেক্ষা করার ফলে এই রোগের ঝুঁকি বাড়ছে।

বাংলাদেশে মুখগহ্বর ক্যান্সারের চিকিৎসায় এখন অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে, ডেন্টাল অনকোলোজিস্টদের অভাব এবং গবেষণার সুযোগ সীমিত থাকার কারণে চিকিৎসার মান উন্নত করার প্রচেষ্টা আরও জোরদার করার প্রয়োজন।

মুখগহ্বর ক্যান্সার প্রতিরোধে সচেতনতার পাশাপাশি ডেন্টাল অনকোলোজি বিষয়ে আরও গবেষণা ও চিকিৎসার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: https://forms.gle/ezHBHX677LPMyJXx5

Share

Don't Miss

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই। আর চিকিৎসকের পরামর্শপত্রের...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা পরিমাণে বেশিও না...

Related Articles

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...