ঘণ্টায় ৫৬ অপরিণত শিশুর জন্ম, বিশ্বে সর্বোচ্চ বাংলাদেশে

Share

দেশে প্রতিবছর শতকরা ১৬ দশমিক ২০ শতাংশ শিশু অপরিণত (প্রিম্যাচিউর) অবস্থায় জন্মগ্রহণ করে। এ হিসেবে প্রতিদিন এক হাজার ৩৪০টি শিশু এবং ঘণ্টায় ৫৬টি শিশু প্রিম্যাচিউরড অবস্থায় জন্মগ্রহণ করে। যা প্রিটার্ম শিশু জন্মহারে সারাবিশ্বে সর্বোচ্চ।

শনিবার (২৩ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিলন হলে ‘ডায়ালগ অন দ্য প্রিম্যাচিউরিটি বার্ডেন, এন্টারভেনশন স্ট্যাটাস অ্যান্ড ইনোভেশন ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

এ সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ বিভাগের সায়েন্টিস্ট আহমেদ এহসানুর রহমান। প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, গবেষণায় দেখা গেছে প্রিটার্ম বার্থ রেটে পৃথিবীতে বাংলাদেশ এক নম্বর। আমাদের এ হার ১৬ দশমিক ২০ শতাংশ। আগে আমরা দুই, তিন, চার নম্বরে ছিলাম।

এহসানুর রহমান বলেন, এর একটি খারাপ এবং ভালো দিক রয়েছে। খারাপ দিক আমরা এক নম্বরে। আর ভালো দিকটা হলো, আমরা প্রথম অবস্থানে থাকায় পুরো পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা এটা প্রতিরোধ করতে পারছি না। ফলে সারাবিশ্ব থেকে আমাদের সাপোর্ট পাওয়ার সুযোগ রয়েছে।

প্রিম্যাচিউরড শিশু জন্মের সংখ্যা তুলে ধরে তিনি বলেন, আমরা সংখ্যাগত দিক থেকেও খারাপ অবস্থায় রয়েছি। এটা স্বাভাবিক বিষয় যে বড় দেশের সংখ্যা বড় হবে। এক্ষেত্রে আমরা ষষ্ঠ অবস্থায় আছি। আমাদের দেশে প্রায় ৫ লাখ শিশু প্রিটার্ম জন্মগ্রহণ করছে। অর্থাৎ প্রতিদিন ১ হাজার ৩৪০টি এবং প্রতি ঘণ্টায় ৫৬টি শিশু অকালে জন্মগ্রহণ করে। এটা একটি অনুমান। অপরদিকে গ্লোবাল বার্ডেন অব ডিজিজ অনুযায়ী সংখ্যাটি প্রায় ৮ লাখ।

এহসানুর রহমান বলেন, বাংলাদেশে প্রায় ৭৪ শতাংশ ডেলিভারি হাসপাতালে হয়। আগামী কয়েক বছরের মধ্যে তা ৮০ থেকে ৮৫ শতাংশ হয়ে যাবে। অর্থাৎ বেশিরভাগ বাচ্চা গাইনোকলজিস্ট, পেডিয়াট্রিক্স ও নিওনেটোলজিস্টদের কাছেই জন্মগ্রহণ করবে। ফলে প্রতি ঘণ্টায় জন্ম নেওয়া ওই ৫৬টি শিশু চিকিৎসার আওতাধীন থাকবে। ফলে তাদের বাঁচা ও সুস্থ জীবন লাভের সুযোগ তৈরি হবে, এটি একটি আশার দিক।

অপরদিকে লো বার্থাওয়েটের হারের ক্ষেত্রে আমাদের অবস্থান বিশ্বে দ্বিতীয়। প্রতি ১০০টি নবজাতকের মধ্যে ২৩টি ওজন কম নিয়ে জন্মগ্রহণ করে। সংখ্যাগত দিক থেকে তা ৬ লাখ ৯৬ হাজার ৭০০টি। এক্ষেত্রেও বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানান আইসিসিডিআর,বির এই বিজ্ঞানী।

কর্মশালায় নিজের প্রেজেন্টেশনে বিএসএমএমইউর নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান জানান, প্রতি বছর বাংলাদেশে প্রায় ২৫ হাজার শিশু প্রিম্যাচিউর ও কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে মারা যায়।

আলোচনায় অংশ নিয়ে গাইনোকোলজিস্ট অধ্যাপক লায়লা আন্জুমান বানু বলেন, গত কয়েক বছরের চেষ্টাতেও আমরা প্রিম্যাচিউর শিশুর জন্মগ্রহণ সংখ্যা কমাতে পারিনি। অন্তত দুই-তৃতীয়াংশ ক্ষেত্রে আমরা জানি না কেন প্রিটার্ম বাচ্চা জন্মগ্রহণ করে। তবে এক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর আছে। যেমন– ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনি ডিজিজ, মাল্টিপল প্রেগনেন্সি ও তামাকের ব্যবহার। এসব কারণে প্রিমেচিউর বাচ্চা হওয়ার একটা ঝুঁকি থাকে। আমরা এটা কমাতে চাই। কিন্তু যেহেতু আমরা এর কারণ জানি না, তাই উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেব। আর যেখানে কারণ জানি সেক্ষেত্রে প্রতিরোধের চেষ্টা করব। এক্ষেত্রে ডায়াবেটিস ও প্রেশারের রোগীর এগুলো নিয়ন্ত্রণে এনে এরপর গর্ভধারণের পরামর্শ দেব।

সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের দেশের নব দম্পতিরা আমাদের কাছে গর্ভধারণের ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আসে। এটি একটি ভালো দিক। এ বিষয়ে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। রিস্ক ফ্যাক্টরগুলো চিহ্নিত করে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

24 November 2024

ঘণ্টায় ৫৬ অপরিণত শিশুর জন্ম, বিশ্বে সর্বোচ্চ বাংলাদেশে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV