নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ডিজিটাল হাজিরা নিশ্চিতে সহযোগিতা চাইলেন বিএসএমএমইউ প্রো-ভিসি

Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডিজিটাল হাজিরা নিশ্চিতে চিকিৎসকসহ সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চাইলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, এটা একটি বড় সমস্যা যে, পুরো জনশক্তিকে এ ব্যাপারে সক্রিয় করা যাচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতনরা সব বিষয়ের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাদের নির্দেশনা দিলে এটি পুরোপুরি বাস্তবায়ন সম্ভব।

শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ফেইস রিকোগনিশন বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ডিজিটাল হাজিরা নিশ্চিতে সবার সহযোগিতা চেয়ে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, ডিজিটাল হাজিরার বিষয়ে শুরুতে কিছুটা অসুবিধা হলেও আমরা যেন এই পদ্ধতির বিরোধী হয়ে না উঠি। সবাই আন্তরিকভাবে নিলে এটি সাফল্য পাবে। এ কাজে সব জনশক্তির আন্তরিকতা ও সম্পৃক্ততা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েনমেন্ট কার্যক্রম চালু করতে পারলে পুরো চিকিৎসা সেবা নিয়মতান্ত্রিকতায় চলে আসবে। সেক্ষেত্রে আমাদের বহির্বিভাগটাও একটি শিক্ষা কেন্দ্রতে পরিণত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, আইটি সেলের প্রোগ্রামার মো. মারুফ হোসেন প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

25 November 2024

ডিজিটাল হাজিরা নিশ্চিতে সহযোগিতা চাইলেন বিএসএমএমইউ প্রো-ভিসি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV