ধানমন্ডিতে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা

হাইকেয়ার স্কুলে স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা
Share

শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫বি১-এর উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে স্কুলের ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে সব শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হয় এবং চোখের স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় শ্রবণ প্রতিবন্ধী শিশুরা তাদের নিজের মনের ভাবনা রঙ- তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

অনুষ্ঠানে হাইকেয়ার স্কুল ঢাকার মহাসচিব তারিকুল ইসলাম খান বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের বিশেষায়িত শিশুদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি বিত্তবানদের এ ধরনের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাকে খাপ খাইয়ে আগামী দিনের কর্ম পরিবেশের জন্য প্রস্তুত করে তোলাই হলো হাইকেয়ারের মূল লক্ষ্য।

লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫বি১- -এর গভর্নর আশরাফ হোসেন খান হীরা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষায়িত ব্যক্তিদের নিয়ে আমরা সব সময়ই কাজ করি। আজকের এই আয়োজন আমাদের কার্যক্রমেরই অংশ।

প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার, সনদপত্র ও একটি করে গাছ উপহার দেওয়া হয়। এছাড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ ও সনদপত্র প্রদান করা হয়।

হাইকেয়ার স্কুলের অধ্যক্ষ মিসেস রওশন আরা বেগম বলেন, প্রত্যেক বছরই লায়ন্স ক্লাব আমাদের স্কুলে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন এবং এরই ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠান।

তিনি আরও বলেন, যা কিছু ভালো তার সঙ্গে হাইকেয়ার স্কুল সবসময়ই থাকে এবং ভবিষ্যতেও থাকবে। আজকের অনুষ্ঠানের জন্য তিনি লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে হাইকেয়ার স্কুলের সব শিক্ষক ও হাইকেয়ার হিয়ারিং সেন্টারের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

03 November 2024

ধানমন্ডিতে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV