নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

অনিয়মিত ঘুমের ধরন থেকে ডায়াবেটিসের ঝুঁকি

Share
Share

রাতে কতক্ষণ ঘুম হচ্ছে সেটার ভিন্নতার ওপর স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। ঠিক মতো ঘুম না হলে নানান ধরনের অসুখ হতে পারে। আর এখন গবেষকরা বলছেন ঘুমের সময়কালের সাথে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্পর্ক রয়েছে। সুস্থ জীবনের জন্য ঠিক সময়ে ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত ঘুম হওয়া জরুরি।

অনলাইন সাময়িকী ‘ডায়াবেটিস কেয়ার’য়ে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়- রাতে শুধু ঘুমালেই হবে না, সুস্থ থাকতে বিরামহীন ঘুমেরও প্রয়োজন রয়েছে।

‘হার্ভার্ড অ্যাফিলিয়েটেড ব্রিঘাম অ্যান্ড উইমেন’স হসপিটালের’ গবেষকরা এই পর্যবেক্ষণের জন্য ৮৪ হাজার ডায়াবেটিস মুক্ত মানুষকে এক সপ্তাহ ধরে ‘অ্যাক্টিভিটি ট্র্যাকার্স’ পরিয়ে তথ্য সংগ্রহ করেন। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৬২ বছর।

এরপর সাত বছর ধরে তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়।

যাদের ঘুমের তেমন কোনো ব্যত্যয় ঘটেনি তাদের তুলনায় যাদের ঘুমের সময়কালে বেশি ভিন্নতা দেখা গেছে (রাতের পর রাত এক ঘণ্টার বেশি সময় ঘুম কম বেশি হয়েছে) তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়েছে ৩৪ শতাংশ।

আর যাদের অন্তত প্রতি রাতে আট ঘণ্টা টানা ঘুম হয়েছে, তাদের তুলনায় এই ঝুঁকির সাঞ্জস্য আরও বেশি।

“যদিও গবেষণায় প্রতি রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমের বিষয় ধরা হয়েছে। তবে পর্যাপ্ত এবং টানা ঘুম হওয়া গুরুত্বপূর্ণ”- মন্তব্য করেন এই গবেষণার প্রধান সিনা কিয়ানের্সি।

হার্ভার্ড হেল্থ পাবলিশিং’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “গবেষণাটি সামঞ্জস্যহীন ঘুমের কারণেই যে ডায়াবেটিস হবে এরকম বলছে না, বরং এর সাথে জড়িত অন্যান্য বিষয়, যেমন- বড় পেট, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা বেশি এবং ট্রাইগ্লিসারাইডস (রক্তে থাকা এক ধরনের চর্বি) এর সাথে জড়িত।”

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২৩ অক্টোবর ২০২৪

অনিয়মিত ঘুমের ধরন থেকে ডায়াবেটিসের ঝুঁকি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV