নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর

Share

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আদর্শিকভাবে ডা. মো. আবু জাফর জাতীয়তাবাদী দল বিএনপির চিকিৎসকদের সংগঠন ড্যাবের সদস্য হলেও চিকিৎসক মহলে তিনি একজন দক্ষ একাডেমেশিয়ান ও প্রশাসক। তাই চিকিৎসক মহলের প্রত্যাশা, স্বাস্থ্য অধিদপ্তর দীর্ঘ সময় পর একজন দক্ষ প্রশাসক পেয়েছে।

এবিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একাধিক শিক্ষার্থী ও চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, চিকিৎসক মহলে ডা. মো. আবু জাফর একজন সৎ লোক হিসেবে পরিচিত। একইসঙ্গে তিনি একজন দক্ষ একাডেমেশিয়ান ও প্রশাসক।

সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থী হাসিব জানান, তিনি অনেক ভালো শিক্ষক ছিলেন। আমাদের শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়। তার ক্লাস শুনলেই আমরা ক্লাস মিস দিতাম না। তিনি দক্ষ শিক্ষক। এছাড়া তিনি ছাত্রাবাসের দায়িত্বেও ছিলেন। তার হাতে স্বাস্থ্য অধিদপ্তর এগিয়ে যাবে।

এছাড়াও নতুন মহাপরিচালক হিসেবে নাম ঘোষণার পর চিকিৎসকদের বিভিন্ন গ্রুপগুলোতে নতুন মহাপরিচালকের দক্ষতা ও সৎ কাজের বিষয়ে আলোচনা শুরু হয়েছে হয়। বিভিন্ন পোস্টে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেও দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত নামপ্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, স্যারকে যতটুকু চিনি ড্যাবপন্থি চিকিৎসক। কিন্তু তিনি কখনই সেটাতে ফলাও করে প্রচার করতেন না। যেকারণে তিনি শিক্ষার্থী-শিক্ষক সবার কাছে পছন্দেরও ছিলেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ইতিহাসে অন্যতম একজন ভালো প্রশাসক এসেছেন। তার নেতৃত্বে অন্যসব মহাপরিচালকের চেয়েও স্বাস্থ্য অধিদপ্তর আরও গতিশীল হবে।

প্রসঙ্গত, অধ্যাপক ডা. মো. আবু জাফর সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি এমবিবিএস শেষ করেন ১৯৮৯ সালে। এরপর এমসিপিএস (জেনারেল সার্জারি) শেষ করেন ১৯৯৮ সালে, এফসিপিএস করেন (জেনারেল সার্জারি) ১৯৯৯ সালে এবং এমএস (শিশু সার্জারি) সম্পন্ন করেন ২০২০ সালে।

প্রখ্যাত এই চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ২০১৩ সালের ১৩ নভেম্বর। কিন্তু বৈষম্যের শিকার হয়ে পরবর্তী পদোন্নতি অধ্যক্ষ (গ্রেড-২) এবং ডিজি (গ্রেড-১) হতে বঞ্চিত হন। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সময়ে ১৫ বিসিএস এবং ১৭ বিসিএস হতে ডিজি, এডিজি, অধ্যক্ষ নিয়োগ দেয়া হলেও ১৩ বিসিএসের একজন যোগ্য কর্মকর্তা হিসাবেও পদোন্নতি বঞ্চিত ছিলেন তিনি।

স্বাস্থ্যের এই নতুন মহাপরিচালককে ২০০০ সাল হতে দীর্ঘ ৮ বছর ঢাকার বাইরে পদায়িত রাখা হয়। তিনি ২০০৮ সালে বর্তমান কর্মস্থলে যোগদান করেন। একইসাথে শিশু সার্জারি এবং জেনারেল সার্জারি সর্বোচ্চ ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও ঢাকা মেডিকেলে অধ্যাপক পদে পদায়নে বাধার সম্মুখীন হন বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

16 October 2024

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV