Home নির্বাচিত ‘অস্বচ্ছলতায় অনেকে স্তন ক্যান্সারের চিকিৎসাবঞ্চিত হচ্ছে’
নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

‘অস্বচ্ছলতায় অনেকে স্তন ক্যান্সারের চিকিৎসাবঞ্চিত হচ্ছে’

Share
Share

অসচেতনতা, জ্ঞানের অভাব আর আর্থিক অস্বচ্ছলতার কারণে দেশের অনেকেই স্তন ক্যান্সারের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে জানিয়ে বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, অনেকেই আংশিক চিকিৎসার পর চিকিৎসায় বিরতি দেন কিংবা বাদ রাখতে বাধ্য হন। ফলে ক্যান্সার আরও বিপজ্জনকভাবে ফিরে আসতে পারে। এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে ‘বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম’।

অনুষ্ঠানে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ১২তম বারের মতো সারাদেশে স্তন ক্যানসার সচেতনতা দিবসটি পালিত হচ্ছে। এ বছর স্তন ক্যানসার দ্রুত নির্ণয় ও পরিপূর্ণ চিকিৎসার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। কারণ, অনেক রোগীর ক্যানসার নির্ণয় হওয়ার পরও অসচেতনতা, অজ্ঞতা ও আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারেন না। অনেকেই আংশিক চিকিৎসার পর চিকিৎসায় বিরতি দেন বা দিতে বাধ্য হন। ফলে ক্যানসার আরও বিপজ্জনকভাবে ফিরে আসতে পারে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।

গোলটেবিল আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএসএমএমইউয়ের ভিসি অধ্যাপক মো. সায়েদুর রহমান, জনস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, ফোরামের সমন্বয়কারী ও সিওসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোছাররত সৌরভ, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পলি, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা শেফালী প্রমুখ।

Share

Don't Miss

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করি না। ওষুধ খেতে আমরা যতটা...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক না। আমরা অনেক সময় নিজেরাই নিজেদের চিকিৎসা...

Related Articles

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...