Home স্বাস্থ্য সংবাদ ঢামেকের চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা দায়ের
স্বাস্থ্য সংবাদ

ঢামেকের চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা দায়ের

Share
Share

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। আজ রোববার (১ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন (৫৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। অপর আসামিরা হলেন, পলজয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এ ছাড়াও মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গতকাল শনিবার হাসপাতালের মূমুর্ষু ওয়ার্ডে ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে একজন রোগী মারা যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পরে বিকেলে ২০২১ ওয়ার্ডের ইমারজেন্সী অপারেশন থিয়াটারের সামনে ডা. আল মাশরাফিকে ৩০ থেকে ৪০ জন মারধর করতে থাকে। এ সময় ডা. ইমরান হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করতে থাকে। একপর্যায়ে ডা. ইমরান মারতে মারতে তারা পরিচালকের কক্ষে নিয়ে যায়।

এতে আরও উল্লেখ করা হয়, মারধরের ফলে ডা. আল মাশরাফি ও ডা. ইমরান গুরুতর আঘাত পান। এ ছাড়াও জিনিস্পত্র ভাঙচুরের ফলে হাসপাতালের দুই লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়।

প্রসঙ্গত, শনিবার ঢামেকে চিকিৎসকদের মারধরের ঘটনার পর দোষীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেধে দেন ডাক্তাররা। তবে, বেধে সময়সীমা পার হওয়ার আগেই রোববার সকাল থেকে কর্মবিরতিতে যান চিকিৎসকরা। পরে সারাদেশে সব চিকিৎসাকেন্দ্রে ‘কম্লিট শাটডাউন’ ঘোষণা করেন তারা। এরপর সন্ধ্যায় স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে সোমবার রাত ৮টা পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন তারা।

Share

Don't Miss

রোগীর মন জয় করাই নার্সদের প্রথম দায়িত্ব : বিএমইউ উপাচার্য

রোগীর আস্থা অর্জন ও অসন্তুষ্টি দূর করাই একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো....

মেডিসিন-ফিজিওথেরাপির সমন্বয়ে সম্মিলিত চিকিৎসা পদ্ধতির আহ্বান

দেশে প্রতিবছর স্ট্রোক, হার্ট অ্যাটাক, পক্ষাঘাতগ্রস্ততা এবং শারীরিক প্রতিবন্ধকতায় বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে শুধু হাসপাতালে ওষুধনির্ভর চিকিৎসা গ্রহণের পরও এসব রোগী অনেক...

Related Articles

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মঙ্গলবার থেকে সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ

মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয়...

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এফ...