স্বাস্থ্য সংবাদ

‌‘বিএমডিসি ক্ষতিগ্রস্ত হলে চিকিৎসা ব্যবস্থায় ধস নামবে’

Share

কার্যালয় ও এর আশেপাশে আন্দোলনের নামে ‘নৈরাজ্য সৃষ্টি’ ও ‘হুমকি-ধমকি’র ব্যাপারে সতর্ক করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিএমডিসিতে চিকিৎসকদের অনেক নথিপত্র সংরক্ষিত আছে, তাই এই প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হলে চিকিৎসা ব্যবস্থায় ধস নামবে।

বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে আসে। শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠায় বিএমডিসি।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সরকারের একটি নির্দিষ্ট আইনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। চিকিৎসকদের গুরুত্বপূর্ণ নথিপত্র এই প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে। এসব নথিপত্রের ক্ষতিসাধন হলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় ধস নামবে।

এতে বলা হয়ে, এই প্রতিষ্ঠানে কোনো নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, জোরপূর্বক কোনো দাবি আদায়ে আগমন, উচ্চস্বরে কথাবার্তা বলা এবং কোনো কর্মকর্তা-কর্মচারীকে হুমকি প্রদান ফৌজদারি অপরাধ বলে গণ্য হয়। এক্ষেত্রে এ রূপ কার্যকলাপ যদি ভবিষ্যতে কারও মাধ্যমে পরিচালিত হয় তাহলে বিএমডিসি কর্তৃপক্ষ নিকটস্থ থানায় ফৌজদারি মামলা দায়ের করতে বাধ্য হবে।

প্রসঙ্গত, এমবিবিএস ও বিডিএস পাস ব্যতীত অন্য কারো ডাক্তার পদবি ব্যবহার নিয়ে বেশ কয়েকদিন ধরেই অস্থির দেশের চিকিৎসা খাত। এ নিয়ে রাজধানীর বিজয় নগরে বিএমডিসি কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। অভিযোগ উঠেছে বিএমডিসি কর্মকর্তাদের চাপে ফেলে দাবি আদায়ে বাধ্য করারও। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই এ সতর্কতা জারি করা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

25 August 2024

‌‘বিএমডিসি ক্ষতিগ্রস্ত হলে চিকিৎসা ব্যবস্থায় ধস নামবে’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV