নার্স ও মিডওয়াইফ বদলিতে দুর্নীতি বন্ধে ৭ দফা দাবি

Share

নার্স ও মিডওয়াইফ বদলিতে দুর্নীতি বন্ধ করাসহ সাত দফা দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী নার্স ও মিডওয়াইফ সোসাইটি অব বাংলাদেশ৷ একইসঙ্গে এ দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন তারা৷

বুধবার (২১ আগস্ট) এ স্মারক লিপি জমা দেন তারা৷

সাত দফা দাবি সমূহ

১. দ্রুত বদলি সহজে সরাসরি ও অনলাইনের মাধ্যমে বদলির আবেদন জমা নেওয়ার ব্যবস্থা

২. বদলি কার্যক্রম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে হস্তান্তরসহ কর্তৃপক্ষের ফরওয়ার্ডিং ব্যবস্থা বাতিল করে স্ট্যান্ড রিলিজ এর ব্যবস্থা করতে হবে।

৩. যে সকল সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ কর্মকর্তারা শিক্ষাণবিশকাল দুই বছরের বেশি সময় ধরে চাকরিতে কর্মরত আছেন, তাদেরকে দ্রুত শূন্য পদ খালি থাকা সত্ত্বে চাহিতো স্থানে বদলির ব্যবস্থা করতে হবে।

৪. বদলি নিয়ে ভোগান্তি, ঘুষ বাণিজ্য ও সুপারিশ বন্ধ করতে হবে। আবেদনপত্র জমাদানের ক্রমিক নাম্বারের সাপেক্ষে পর্যায়ক্রমে বদলি নিশ্চিত করতে হবে।

৫. স্বামী-স্ত্রী উভয়েই সরকারি চাকরিজীবী হলে শূন্যপদ খালি সাপেক্ষে তাদেরকে একই জায়গায় বা পাশাপাশি যোগদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬ সরকার ঘোষিত হাওড়/পাহাড়ি/দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সকল নার্স ও মিডওয়াইফ এর ছয় মাস পূর্ণ হলে তাদের চাহিত কর্মস্থলে পদ শূন্য সাপেক্ষে বদলি করতে হবে।

৭. বদলি আবেদন পত্র জমা দেওয়ার ১৫ কর্ম দিবসের মধ্যে বদলি সম্পূর্ণ করতে হবে।

নার্স বদলি নীতিমালা ২০২০ সংস্করণ করে এ দাবিগুলোর আলোকে নতুন বদলি নীতিমালা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রণয়ন করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

23 August 2024

নার্স ও মিডওয়াইফ বদলিতে দুর্নীতি বন্ধে ৭ দফা দাবি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV