অতিরিক্ত ওজনে ফ্যাটি লিভারের ঝুঁকি, আলোচনা সভায় বিশেষজ্ঞরা

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। গতকাল রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে
Share

দেশে দিন দিন ফ্যাটি লিভারে (লিভারে চর্বি জমা) আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ মানুষের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। অস্বাস্থ্যকর খাদ্য পরিহার ও নিয়মিত ব্যায়াম করলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ কথা বলেন।

এ সভা আয়োজনে সহযোগিতা করে দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ছিল সিফিবেট ও ইসোরাল মাপস।

সভায় চিকিৎসকেরা বলেন, বাংলাদেশে ১০ বছর আগের এক গবেষণায় দেখা গেছে, গ্রামের ১৯ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, দেশের বহু মানুষ এই রোগে আক্রান্ত, ফলে বিষয়টি দুর্ভাবনার।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ গ্যাস্ট্রো–এন্টারোলজি সোসাইটির সভাপতি ও জাতীয় অধ্যাপক মাহমুদ হাসান, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ভিজিটিং প্রফেসর সিরাজুল ইসলাম, অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ফিরোজ আহমেদ, এসকেএফের জেনারেল ম্যানেজার (সেলস) মো. গোলাম হায়দার, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক মুহাম্মদ সায়েদুল আরেফিন, সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম ও গ্যাস্ট্রো–এন্টারোলজি বিভাগের পরামর্শক রাজ দত্ত।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

14 June 2024

অতিরিক্ত ওজনে ফ্যাটি লিভারের ঝুঁকি, আলোচনা সভায় বিশেষজ্ঞরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV