চিকিৎসকের তথ্যে বিএমডিসি নিবন্ধন নেন প্রতারক সুভাষ

Share

রংপুর মেডিকেল কলেজের থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. মো. নূরুল হাসানের তথ্য ব্যবহার করে জেলার সুভাষ চন্দ্র মোহস্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুভাষ চন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থাটি।

গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চিকিৎসকদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএমডিসি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. নূরুল হাসান (তার প্রকৃত নাম: সুভাষ চন্দ্র মোহস্ত) গ্রাম, শাহীপাড়া, পোস্ট: রংপুর সদর, উপজেলা, রংপুর সদর, জেলা: রংপুর, তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে পাস করা একই নাম ডা. মো. নূরুল হাসান (বিএমডিসি রেজিস্ট্রেশন নং A-30921, Date: 28.03.2001) এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস সার্টিফিকেট, রংপুর মেডিকেল কলেজের প্রত্যয়নপত্র ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রতারণার আশ্রয়গ্রহণপূর্বক নিজের নামে তৈরি করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নং A-75685, Date: 10.02.2016 গ্রহণ করেছে, যা প্রমাণিত হয়েছে।

এতে বলা হয়, এতদ্দ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে প্রদত্ত রেজিস্ট্রেশন (রেজিস্ট্রেশন নং-A-75685, Date: 10.02.2016) বাতিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে।

বিএমডিসি আরও জানায়, এই প্রসঙ্গে বিএমডিসি আইন; ২০১০ সনের ৬১নং আইনের ধারা ২৮ (১) সকলের অবগতির জন্য উদ্ধৃত হইলো- প্রতারণামূলক প্রতিনিধিত্ব বা নিবন্ধনের দণ্ড : ১. যদি কোনো ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসক হিসেবে এই আইনের অধীনে নিবন্ধন অথবা নিবন্ধন করার উদ্যোগ গ্রহণ অথবা মিথ্যা বা প্রতারণামূলক প্রতিনিধিত্ব প্রকাশ করার চেষ্টা করেন অথবা মৌখিক বা লিখিতভাবে উক্তরূপ ঘোষণা করেন, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য থেকে একটি অপরাধ এবং তার জন্য তিনি তিন বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এ অবস্থায় তিনি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালক করতে পারবেন না। তিনি যদি চিকিৎসা কার্য চালিয়ে যান, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সকলকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো, বলা হয় বিজ্ঞপ্তি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

03 June 2024

চিকিৎসকের তথ্যে বিএমডিসি নিবন্ধন নেন প্রতারক সুভাষ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV