স্পটলাইটস্বাস্থ্য সংবাদ

সিজারিয়ান শিশুর শরীরে হামের টিকা অকার্যকর হওয়ার সম্ভাবনা বেশি: গবেষণা

Share

স্বাভাবিকের তুলনায় সিজারে জন্ম নেওয়া শিশুদের শরীরে হামের টিকা কম কার্যকর বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণা বলছে, সি-সেকশনের শিশুদের ক্ষেত্রে এই টিকা ‘সম্পূর্ণ অকার্যকর’ হওয়ার সম্ভাবনা ২ দশমিক ৬ গুণ বেশি।

যুক্তরাজ্যের কেমব্রিজ ও চীনের ফুদান বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে। এতে গবেষকরা চীনের হুনান প্রদেশের ১৫০০ শিশুর ডাটা ব্যবহার করেছেন।

এসময় সিজারিয়ান শিশুদের ১২ শতাংশের শরীরে হামের টিকার প্রথম ডোজের কোনো কার্যকারিতা পরিলক্ষিত হয়নি। বিপরীতে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে এর হার ৫ ভাগ। তবে দ্বিতীয় ডোজের বেশ কার্যকারিতা লক্ষ্য করা গেছে।

সিজারিয়ান শিশুর শরীরে হামের টিকার কম কার্যকারিতার কারণ হিসাবে গবেষকরা বলছেন, সাধারণত জন্মগ্রহণের সময় মায়ের শরীর থেকে শিশুর অন্ত্রে মাইক্রোবায়োম (উপকারী অণুজীব) স্থানান্তরিত হয়। যা হামসহ বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু সিজারের ক্ষেত্রে শিশু প্রসূতির মাইক্রোবায়োমের সংস্পর্শে কম আসে। ফলে মাইক্রোবায়োমের বিকাশের অভাবে শিশুর শরীরে হামের টিকার প্রথম ডোজের কার্যকারিতা হ্রাস পায়। এক্ষেত্রে দ্বিতীয় ডোজটি হামের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

গবেষকদলের একজন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেনরিক সালজে বলেন, ‘আমরা জানি, শিশুদের বড় একটি অংশ হামের টিকার দ্বিতীয় ডোজ পায় না। এটি তাদের পাশাপাশি বৃহৎ সমাজের জন্যও ক্ষতিকর।’

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত হতে চাই যে, সিজারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে হামের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কেননা প্রথম ডোজ ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।’

হাম একটি অত্যন্ত সংক্রামক ব্যাধি। শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র জ্বর, কাশি, সর্দি এবং সারা শরীরে ফুসকুড়ি দেখা দেওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই রোগে আক্রান্ত হওয়া এবং সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে এর টিকার দুইটি ডোজ গ্রহণ। তবে সারাবিশ্বেই দ্বিতীয় ডোজ দেওয়ার হার খুবই কম।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

18 May 2024

সিজারিয়ান শিশুর শরীরে হামের টিকা অকার্যকর হওয়ার সম্ভাবনা বেশি: গবেষণা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV