‘টাকা ছাড়াই সবাই নিয়োগ ও প্রমোশন পেয়েছেন’

Share

টাকা ছাড়াই সবাই নিয়োগ ও প্রমোশন পেয়েছেন বলে দাবি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

‘টাকা ছাড়া নিয়োগ দেননি’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএসএমএমইউ-এর বিদায়ী উপাচার্য বলেন, ‘এগুলো সবই মিথ্যা। যারা নিয়োগ পেয়েছেন, প্রমোশন পেয়েছেন – সবাইকে জিজ্ঞাসা করেন- একটা লোকও বলতে পারবে না তারা কোনো টাকা দিয়েছে।’

সুপার স্পেশালাইজড হাসপাতালের সব কিছু নির্দিষ্ট সময়ে শেষ না হওয়া প্রসঙ্গে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের কাছে জনবল চেয়েছিলাম। তারা জনবল দেয়নি, টাকাও দেয়নি। অর্থ না দিলে সঠিক সময়ে কাজ কীভাবে শেষ হবে? আমার ডক্টরদের দিয়ে ওখানে কাজ করাচ্ছি। যখনই জনবল পেয়ে যাব, তখনই ওটা ফুলফিল হয়ে যাবে।’

সাম্প্রতিক ঘটনা নিয়ে মামলা প্রসঙ্গে বিদায়ী উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব প্রক্টরের। তিনি আরও চার বছর থাকবেন। সব দায় দায়িত্ব উনার। আপনারা উনার সঙ্গে কথা বলেন। কেন বিশ্ববিদ্যালয়ে মারামারি আর মামলা হলো?’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

28 March 2024

‘টাকা ছাড়াই সবাই নিয়োগ ও প্রমোশন পেয়েছেন’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV