নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

পেটের ভেতর জীবন্ত বাইম মাছ

Share
প্রতীকী ছবি
Share

ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিহ প্রদেশের ৩৪ বছর বয়সী এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে তলপেটের ব্যথায় ভুগছিলেন। পরে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। হাই হা ডিস্ট্রিক্টের মেডিকেল সেন্টারে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করার পর যা দেখা গেল, তাতে চমকে যাওয়ার অবস্থা। তাঁর তলপেটে অস্বাভাবিক কিছু একটা প্রাণীর উপস্থিতি দেখা যায়, যা তাঁর জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অডিটি সেন্ট্রাল ডটকমের খবরে এ তথ্য জানানো হয়।

এরপর জরুরি ভিত্তিতে ওই ব্যক্তির অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। তাতে পেটের ভেতর পাওয়া যায় জীবন্ত ইল (বাইম মাছ)। এটি লম্বায় ছিল ৩০ সেন্টিমিটার। ধারণা করা হচ্ছে, কোনোভাবে এটি তাঁর মলদ্বার দিয়ে শরীরে ঢুকেছে এবং তলপেটে ঘুরে বেড়িয়েছে। এটির কারণে তাঁর অন্ত্রে একটি ছিদ্রও হয়। চিকিৎসকেরা খুব সাবধানতার সঙ্গে ইলটিকে ও অন্ত্র থেকে নষ্ট হয়ে যাওয়া টিস্যুগুলো বের করে আনেন।

সফল অস্ত্রোপচারের পর রোগী হালকা অসুবিধা ছাড়া ভালোই আছেন। এখন পর্যবেক্ষণে আছেন তিনি। তবে ইলের এ উপস্থিতি এখনো রহস্য হয়ে রয়েছে চিকিৎসকদের কাছে। অস্ত্রোপচারে বের করে আনা ইলটির বেঁচে থাকাও তাঁদের কাছে আরেক বিস্ময়ের বিষয়।

এ প্রসঙ্গে চিকিৎসক ফাম মান হং স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘এটি খুবই বিরল ঘটনা। ইলের কারণে ওই ব্যক্তির সংক্রমণের শিকার হওয়ার আশঙ্কা ছিল আমাদের প্রধান উদ্বেগের বিষয়। ভাগ্য ভালো, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।’

Share

Don't Miss

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের ভ্যাকসিন দিতে হবে।...

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

Related Articles

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

জুনের মধ্যে ই-হেলথ কার্ড চালু করার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর

দেশের স্বাস্থ্যসেবাকে আরো শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে জাতীয় ই-হেলথ কার্ড আগামী...